1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ফরিদগঞ্জে সাবেক এমপির প্রতিনিধি গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬৭৭ টাইম ভিউ

মোঃ এনামুল হক খোকন পাটওয়ারী ফরিদগঞ্জ উপজেলা – প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে সাবেক সংসদ সদস্য ও সাংবাদিক শফিকুর রহমানের প্রতিনিধি মাজহারুল ইসলাম নিরুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) গভীর রাতে চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিবের নির্দেশনায় ও ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলমের নেতৃত্বে এসআই আরিফুর রহমান সরকার সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের উত্তর বিশকাটালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাজহারুল ইসলাম নিরু (৪১) ওই এলাকার মিজি বাড়ির মৃত আবদুস সোবাহান মিজির ছেলে। তিনি একসময় উপজেলা ছাত্রলীগের নেতাও ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১ অক্টোবর বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির নেতাকর্মীরা প্রোগ্রাম করছিল। এসময় তৎসময়ে বিএনপির পার্টি অফিসে বিএনপির নেতাকর্মীরাদের উপর হামলা, অফিস ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওই ঘটনায় চলতি বছরের ২০ ফেব্রুয়ারি মামলা দায়ের হয়। সেই মামলায় নিরুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, “চলমান পরিস্থিতিতে জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে নিরুকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com