1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ভাণ্ডারিয়ায় নারীর রহস্যজনক মৃত্যু-ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে নির্যাতনের মামলা চলমান, গ্রেফতার সোহেল আকন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৬১৬ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর পৈকখালী গ্রামে মালয়েশিয়া প্রবাসী কাওসার আকনের ছেলে মো. সোহেল আকনকে গ্রেফতার করেছে ভাণ্ডারিয়া থানা পুলিশ। গত ১৪ মে তার মায়ের রহস্যজনক মৃত্যুর আগে তিনি তার মায়ের দায়ের করা নির্যাতন মামলার প্রধান আসামি ছিলেন।

পুলিশ জানায়, ওই দিন দুপুর আনুমানিক ২টার দিকে মোসা. দুলিয়া বেগম (৫৩) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ তার নিজ বাড়িতে উদ্ধার করা হয়। তিনি কাওসার আকনের স্ত্রী এবং স্থানীয় রুবেল ও সোহেল আকনের মা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হিসেবে ধারণা করা হলেও, পারিবারিক কলহের প্রেক্ষাপটে হত্যার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তদন্ত কর্মকর্তারা।

জানা যায়, মৃত্যুর কিছুদিন আগে দুলিয়া বেগম তার ছেলে সোহেল আকন ও পুত্রবধূ মোসা. লিজা আক্তারের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে আদালতে মামলা করেন। পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা সিআর মামলা (নং-১৮৩/২০২৫) বর্তমানে বিচারাধীন। মামলায় দণ্ডবিধির ৩২৩, ৩৭৯, ৩৮০ ও ৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, কিডনিজনিত রোগে ভুগছিলেন দুলিয়া বেগম। চিকিৎসার খরচ মেটাতে তিনি এক লাখ সত্তর হাজার টাকায় একটি মিশুক গাড়ি কেনেন। কিন্তু তার ছেলে সোহেল আকন, যিনি মাদকাসক্ত ও উশৃঙ্খল জীবনযাপন করতেন, প্রায়ই মাকে গালিগালাজ ও মারধর করতেন। এক পর্যায়ে তিনি মায়ের কাছ থেকে জোরপূর্বক ৫০ হাজার টাকা, একটি মোবাইল ফোন এবং মিশুক গাড়িটি ছিনিয়ে নেন। পুত্রবধূ লিজা আক্তারও দুলিয়া বেগমের গলা থেকে স্বর্ণের চেইন ও কানের দুল খুলে নেন বলে অভিযোগে বলা হয়। পরে, ছেলে ও পুত্রবধূর নির্যাতনে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুলিয়া বেগম আদালতের শরণাপন্ন হন।

এদিকে, শনিবার (৫ জুলাই) ভাণ্ডারিয়া থানা পুলিশ তার মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে মো. সোহেল আকনকে গ্রেফতার করে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com