1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতক থানা পুলিশের অভিযানে  ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  খুলশীতে সিএনজির তথ্য অসংগতি অটোরিকশা জব্দ করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  চমেক ও চসিকের ৫৭ কেন্দ্রে বিনামূল্যে ৩ কোটি টাকার ওষুধ:প্রশাসক ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন-গাজীপুর সংবাদ তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৬৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে সিদ্দিকুর রহমান সিদ্দিক (৩৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (১২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের ভান্ডারা এলাকায় এই ঘটনা ঘটে। সিদ্দিকুর রহমান সিদ্দিক ওই এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।স্থানীয়রা জানান, ঘটনার দিন রাতে কৃষক সিদ্দিকুর রহমান সিদ্দিকের বাড়ির পিছনে এক ব্যক্তির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ওই জানাজার নামাজে বৈদ্যুতিক আলোর জন্য অস্থায়ীভাবে তাঁর বাড়ি থেকে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়। জানাজার নামাজ শেষে কৃষক সিদ্দিকুর রহমান সিদ্দিক সেই সংযোগের তার খুলতে যায় এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতের তারে হাত দিলে সঙ্গে সঙ্গেই বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুহা: আরশেদুল হক জানান এ বিষয়ে এখনও কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com