1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

চট্টগ্রামে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ ভিত্তি প্রস্তর স্থাপন: জেলা প্রশাসন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২২২ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

বিজয়ের বর্ষপূর্তিতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণে সারা দেশে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এররই ধারাবাহিকতায় চট্টগ্রামেও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫ এর অংশ হিসেবে চট্টগ্রামে আজ জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

আজ ১৪ জুলাই (সোমবার) পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে শহিদ স্মৃতিস্তম্ভ-এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তি প্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন শহিদ ফয়সাল আহমেদ শান্ত’র মাতা মোছা. কহিনুর আক্তার, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী, জেলা প্রশাসক ফরিদা খানম ও ডা. জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন, চট্টগ্রাম। আরও উপস্থিত ছিলেন মোঃ নোমান হোসেন উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, এ. কে. এম. গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ), মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মো: শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক

(শিক্ষা ও আইসটি), মোঃ সাদি উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ কামরুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী, চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-১ সহ জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা।

উল্লেখ্য, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৬ জুলাই (২০২৪ সালের ৫ আগস্ট) ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে বিজয় অর্জিত হয়।

জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মৃতি ধরে রাখতে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর আওতায় একইভাবে চট্টগ্রামে নির্মিতব্য এই শহিদ স্মৃতিস্তম্ভটি স্থাপনের জন্য দৃষ্টিনান্দনিকতা ও সার্বিক দিক বিবেচনায় বিভিন্ন দপ্তরের টিমের সাথে পরিদর্শন শেষে পাঁচলাইশে অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানকে বেছে নেওয়া হয় বলে জানান জেলা প্রশাসক ফরিদা খানম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com