1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

বিএনপির শহীদ ও প্রয়াত নেতৃবৃন্দের জন্য দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২০৩ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক সাবেক আহবায়ক ও সাবেক সাধারন সম্পাদক মরহুম শাহাদাৎ হোসেন মৃধার ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যপর্যন্ত বিএনপির প্রয়াত নেতৃবৃন্দদের স্মরনসভা ও তাঁদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামাদলের সদস্য সচিব মাওঃ জিহাদুর রহমান।

বৃহষ্পতিবার বেলা ১১ টায় জেলা বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি এর সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় স্মরন সভা ও দোয়ামোনাজাত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক পিপি এ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন। আন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা সাবেক পৌর চেয়ারম্যান মোশতাক আহম্মেদ পিনু, মোফাজ্জেল আলী খান দুলাল, দেলোয়ার হোসেন খান নান্নু, বশির উদ্দিন মৃধা, আলমগীর বাচ্চু, মনিরুল ইসলাম লিটন, খন্দকার নাসির উদ্দীন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, মরহুম শাহাদৎ মৃধার সহোদর বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া মৃধা, সাবেক এমপি মরহুম মোঃ শাহজাহান খান এর সহধর্মীনি মিসেস আনোয়ারা বেগম, মরহুম এ্যাডঃ মোয়াজ্জেম হোসেন সুলতান স্যারের ছেলে মোঃ জাকির হোসেন, মরহুমা আমেনা বেগমের কন্যা চৌধুরী আবিদা সুলতানা অন্তু, জেলা মৎস্য দলের সভাপতি সাবেক ভিপি মোঃ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনির হোসেনসহ বিভিন্ন উপজেলার সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ।

যাদের জন্য এস্মরনসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে সেসকল প্রয়াত নেতৃবৃন্দরা হলেন সাবেক মন্ত্রী

অধ্যাপক এমএ বাতেন, সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন(ডিডিসি), মরহুম এ্যাডঃ মতিউর রহমান খান, এ্যাডঃ মোঃ মোয়াজ্জেম হোসেন ( সুলতান স্যার), এ্যাডঃ আশ্রাফ আলী খান, এমএ রব মিয়া, মোঃ শাহজাহান খান, মরহুম আলহাজ্ব সৈয়দ আহমেদ, ভাষা সৈনিক এ্যাডঃ এমএ মোতালেব, মরহুম হাবিবুর রহমান আনিচ গাজী, সৈয়দ হারুন অর রশিদ, খবির উদ্দিন, মরহুম হারুন অর রশিদ মনু, মরহুম মশিউর রহমান খান, শাহজাহান হাওলাদার, আঃ রব হাওলাদার, আঃ আজিজ সরকার, প্রফেসর হাবিবুর রহমান, আঃ সালাম মৃধা, মোঃ জলিল সিকদার, মজিবর রহমান শিকদার, প্রফেসর মোঃ আঃ মজিদ, মোঃ শাহজাদা মিয়া, মরহুম এ্যাডঃ আমেনা বেগম, মরহুম এসএম তৌহিদ, মরহুম মোঃ আনোয়ার হোসেন সিকদার, মরহুম মোঃ শাহজাহান শিকদার, মরহুম এসএম আঃ রব, গলাচিপার এমএ রব মিয়া, মাওঃ আঃ খালেক, আয়জদ্দিন, আবু তালেব মিয়া, নজরুল ইসলাম, ফজলুর রহমান সাজু, ওমর ফারুক, সামসুল আলম প্যাদা, মোঃ মানিক মিয়া, জামাল হোসেন তালুকদার, হেলাল মিয়া, এ্যাডঃ রুহুল আমীন, শমীম স্যারসহ অন্যান্য প্রয়াত নেতৃবৃন্দ।

প্রকাশ, পটুয়াখালী জেলায় বিএনপির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত যারা শহীদ ও প্রয়াত হয়েছেন তাদের স্মরনসভা ও তাদের রূহের মাগফেরাত কামনায় এই প্রথম সদ্য নবনির্বাচিত কমিটি এ স্মরনসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে দাবী করেন অনুষ্ঠানের সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।
এ ধারা অব্যাহত থাকবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

তিনি স্মরন সভায় বলেছেন, দিনের ভোট রাতে নয়, জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় যাবে। প্রয়াত নেতাদের ত্যাগ, আদর্শ ও নীতিকে ধারন করে বিএনপিকে এগিয়ে নেয়ার জন্য উপস্থিত সকলের প্রতি আহবান জানান জেলা বিএনপির সদ্য নব নির্বাচিত সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com