1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম:
Faire HypeBet Casino Proposer Axerophtol Itinérant Jeux Dargent Recevoir Together • région européenne Try It Now Treue Und VIP Programme Jet casino • deutsches Territorium Start Playing Με Την Υψηλότερη Βαθμολογία Ηλεκτρονικά Τυχερά Παιχνίδια Καζίνο Για Νεοσύλλεκτους · Ευρώπη Play & Claim casino wazamba প্রত্যেক পরিবারের প্রধান নারী পাবেন”ফ্যামিলি কার্ড”- ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী -গাজীপুর সংবাদ  গলাচিপায় গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পক্ষ থেকে বস্ত্র বিতরণ-গাজীপুর সংবাদ  জঙ্গলসলিমপুরে যৌথবাহিনীর বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার: সন্ত্রাসীদের পতনে সাধারণ নিরীহদের স্বস্তি-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন-গাজীপুর সংবাদ  LuckyCapone Gokpaleis: Jouw Verse Bestemming voor Digitale Amusement Hard Rock Casino: Jouw Bestemming voor Premium Gaming Amusement

দৈনিক সুনামগঞ্জের খবরের চতুর্দশ বর্ষপূর্তির আড্ডায় স্মৃতিচারণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ১৩৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

দৈনিক সুনামগঞ্জের খবরের দীর্ঘ ১৩ বছরের যাত্রার পথচলা কিন্তু সহজ ছিল না। নানা বাধা এসেছে, বিপত্তি এসেছে-কিন্তু সেসব আামরা সততা, নিষ্ঠা ও মানুষের ভালোবাসায় অতিক্রম করেছি। পত্রিকায় প্রকাশিত প্রতিটি সংবাদ সকলকে খুশি করতে না পারলেও আমরা সর্বক্ষেত্রে বস্তুনিষ্ঠ থেকেছি। অন্যায়-অনিয়ম-দুর্নীতি-সংকটের সংবাদ যেমন আমরা তুলে ধরছি, তেমনিভাবে সাফল্য-কৃতিত্ব-সম্ভাবনা-উন্নয়ন চিত্রও উঠে এসেছে।

রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে ইতিবাচক পরিবর্তনের জন্য দর্পণের মতো সকল কিছু তুলে ধরার চেষ্টা করছে দৈনিক সুনামগঞ্জের খবর। এরপরও আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। সেসব সামলে ঘটনার সাথে সাথে খবর নিয়ে পাঠকের কাছে পৌঁছে যাচ্ছি আমরা। আর এগুলো সম্ভব হয়েছে জেলার একঝাঁক তরুণ-প্রবীণ-অভিজ্ঞ সাংবাদিকদের মেলবন্ধনে। স্ব স্ব ক্ষেত্রে যারা প্রতিনিয়ত দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন। সেজন্য পত্রিকাটি পাঠক মহলে আগ্রহ ধরে রেখেছে। মানুষের অক্ষয় ভালোবাসায় ‘দৈনিক সুনামগঞ্জের খবর’ শতাব্দির পর শতাব্দি টিকে থাকবে বলে প্রত্যাশা করেন বক্তারা।

দৈনিক সুনামগঞ্জের খবরের ১৩ বছর পূর্তি এবং ১৪ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও সহকমীর্দের স্মৃতিচারণায় এসব কথা উঠে আসে। বর্ষপূর্তি উদযাপনের কোন আনুষ্ঠানিকতা ছিল না। কেবল দৈনিক সুনামগঞ্জের খবরের সূচনা লগ্ন থেকে এখন পর্যন্ত বিভিন্ন ভাবে যুক্ত থাকা সহকমীর্দের সন্ধ্যা আড্ডা ছিল খবর কার্যালয়ে।

এসময় স্মৃতিচারণ করেন দৈনিক সুনামগঞ্জের খবরের উপদেষ্টা সম্পাদক কবি কুমার সৌরভ, স্পেশাল পিপি অ্যাড. আনিসুজ্জামান শামীম, প্রথমআলোর নিজস্ব প্রতিবেদক অ্যাড. খলিল রহমান, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. এনাম আহমেদ, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন, জাহাঙ্গীর আলম, এনটিভির স্টাফ রিপোর্টার দেওয়ান গিয়াস চৌধুরী, চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার অ্যাড. এ আর জুয়েল, দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক সজীব দে, সিনিয়র স্টাফ রিপোর্টার ও ডিজিটাল ইনচার্জ সাইদুর রহমান আসাদ, ৭১ টিভির জেলা প্রতিনিধি শহিদ নূর আহমেদ, রাজু আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার (দোয়ারাবাজার) আশিক মিয়া, স্টাফ রিপোর্টার (শান্তিগঞ্জ) ইয়াকুব শাহরিয়ার, স্টাফ রিপোর্টার মোশফিকুর রহমান স্বপন, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি ছাদিকুর রহমান চৌধুরী, অভিজিৎ রায়, আল হাবিব, আল আমিন, তামিম রায়হান, আফজাল হোসেন, দৈনিক সুনামগঞ্জের খবরের স্টাফ রিপোর্টার জাকারিয়া আহমদ, কামরান আহমদ, তুর্জ দাশ।

এসময় দৈনিক সুনামগঞ্জের খবরের মুদ্রণ প্রতিষ্ঠান অক্ষর মুদ্রণের ব্যবস্থাপক বিশ্বজিৎ দেব ও গ্রাফিক্স ডিজাইনার এনামুল হক জুবের, মুদ্রণ কর্মী মেহেদী, ফাহিম, হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে দৈনিক সুনামগঞ্জের খবরের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে খবর পরিবারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ ওবায়দুল হক মিলন, রাজু আহমেদ, ওবায়দুল মুন্সী, সদস্য প্রদীপ পাল, মোঃ আফজাল হোসেন, মোঃ দবির মিয়া।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com