1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান-গাজীপুর৷ সংবাদ  জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও-চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক-গাজীপুর সংবাদ  ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের  জন্ম, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন-গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে  ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  খুলশীতে সিএনজির তথ্য অসংগতি অটোরিকশা জব্দ করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে পল্লী বিদ্যুতের অবহেলায় খুঁটির টানায় বিদ্যুতায়িত হয়ে ৫ শিশু হাসপাতালে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৬৪ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের হাটগাঁও জঙ্গলবিলাস এলাকায় পল্লী বিদ্যুতের অবহেলার কারণে বিদ্যুতের খুঁটির টানায় বৈদ্যুতিক শক লেগে ৫ শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে দুটি শিশুর শরীরের কিছু অংশ পুড়ে

গেছে। শনিবার (২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। আহত শিশুদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ১ জনকে ঠাকুরগাঁও জেলা আধুনিক সদর হাসপাতালে ও বাকী ৪ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহতরা হলেন, হাটগাঁও এলাকার ফারুক হোসেনের ছেলে নিরব (১২), একই এলাকার শফিকুল ইসলামের ছেলে কোরবান (১৩), আবুল কালামের ছেলে আলিফ (১৩), আনোয়ার হোসেনের ছেলে কামিন অভি (১৩) এবং একরামুল হকের ছেলে আশিক (১৩)। স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে ছুটির দিনে শিশুরা বাড়ির পাশে জঙ্গলবিলাস মাঠে ছাগল বাঁধতে যায়। ছাগল বেঁধে বাড়ি ফেরার পথে তারা পাশ্ববর্তী একটি বৈদ্যুতিক খুঁটি থেকে জোরে শব্দ শুনতে পেলে কৌতূহলী হয়ে এগিয়ে যায়। খুঁটির কাছে গেলে খুঁটির সঙ্গে যুক্ত টানা অ্যালুমিনিয়াম তারে বিদ্যুৎ প্রবাহিত হয়ে পাঁচ শিশু বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

ওই এলাকার বাসিন্দা হানিফ হোসেন বলেন, পরিত্যক্ত বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের জন্য আমরা বহুবার পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। আজ তাদের অবহেলার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। রাণীশংকৈল পল্লী বিদ্যুতের জোনাল অফিসের জুনিয়র ইঞ্জিনিয়ার ফিরোজ কবির জানান, সকালে হাটগাঁও এলাকায় বৈদ্যুতিক লাইনে সমস্যা দেখা দিলে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়। পরবর্তীতে ত্রুটি শনাক্ত করতে বিদ্যুৎ চালু করলে খুঁটির কাট আউট ভেঙে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক। তবে পল্লী বিদ্যুতের অবহেলার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সুকৌশলে  বিষয়টি এড়িয়ে যান।

রাণীশংকৈল পল্লী বিদ্যুৎ অফিসের  ডিজিএম এনামুল হক মুঠোফোনে জানান, এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে কমিটি বিষটি সম্পর্কে জানাবেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com