1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ছাতকে জামায়াতের জুলাই-আগষ্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গনমিছিল, সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৭৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাতক উপজেলা ও পৌরসভার উদ্যোগে জুলাই ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বিশাল গনমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৫ আগষ্ট মঙ্গলবার বাদ আসর পৌরসহরের লাল মসজিদ থেকে বিশাল গণ মিছিল শুরু হয় , পৌর শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিন করে শহরের ট্রাফিক পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনামগঞ্জ-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী তাঁর বক্তব্যে বলেন, বিগত সাড়ে ১৬ বছরের ও বেশি সময় ধরে জামায়াতে ইসলামী সহ এ দেশের জাতীয় নেতৃবৃন্দকে হত্যা, গুম,খুন, লুটতরাজ শুরু করে দিয়েছিল। তার প্রক্ষিতে সাধিত হয় জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব সাধারন ছাত্রজনতার জীবনের বিনিময় আমরা পেয়েছি।

এই জুলাই বিপ্লব অক্ষুণ্ণ রাখতে জামায়াতে ইসলামী অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবে।
আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো দলের কোন কোন নেতা জামায়াতে ইসলামীর আভ্যন্তরিন তাঁরা ভুলে গেছেন অতীতের একটা ক্ষমতাসিন শক্তি জামায়াতের পিছনে লেগে জামায়াতের আভ্যন্তরিন বিষয়ে নাক গলিয়ে, জামায়াতকে নিষিদ্ধ করে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। পালিয়ে প্রান রক্ষা করেছে স্বৈরাচার।

এদেশের মানুষ আর স্বৈরাচার দেখতে চায় না। জামায়াতের বিরোধিতা করে যারা স্লোগান দিচ্ছেন, তারা দলীয় পদ হারাবেন। তাদেরকে দল থেকেও মানুষ প্রত্যাক্ষান করবে।


দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কারো বিরুদ্ধে স্লোগান দিয়ে লাভ নাই, নিজের স্লোগান নিয়ে নিজে এগিয়ে যান। আপনারা অতীতে ধৈর্য্য ধারণ করছেন, আরো ধৈর্য্য ধারণ করার অনুরোধ করছি।

ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, জামায়াতে ইসলামীর বাংলাদেশ ছাতক উপজেলা সেক্রেটার হাফিজ মাওঃ জাকির হোসাইনের পরিচালনায় ও উপজেলা আমীর মাওলানা আকবর আলী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার ,

এছাড়াও আরো উপস্হিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য শাহ আলম, পৌর শাখা আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, উপজেলা নায়েবে আমির সৈয়দ মনসুর, সহ সেক্রেটারি আব্দুল আউয়াল, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি মাওলানা নুরুল আমিন, শিবির নেতা মাসুদ আহমদ, তাজুল ইসলাম সহ ওলামা, যুব, শ্রমিক, ছাত্রসংগঠনের উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন শাখার হাজার হাজার নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com