1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরে লাইসেন্সবিহীন বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের ছড়াছড়ি প্রশাসনের নিরবতায় জনমনে প্রশ্ন-গাজীপুর সংবাদ  Palpites para a Copa do Mundo 2026: tudo sobre as odds e dicas para Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience تحليل Tournament fixtures: فرص باراغواي وفرنسا في كأس العالم 2026 বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ  কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  ¿Vale la pena el casino en Apuestas Mundial de Fútbol 2026 Argentina? Descubre la ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ 

স্বৈরশাষক পালানোর একবছর হয়েছে, “আর সময় নেয়া যাবেনা” দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে——- কলিম উদ্দিন আহমেদ মিলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২০১ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

৫ আগষ্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাতকে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরের ওয়াপদা এলাকা থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে পশ্চিম বাজার এলাকায় এসে শেষ হয়েছে।

বিজয় মিছিল শুরুর পুর্বে ওয়াপদা সংলগ্ন রোডে ও মিছিল শেষে পশ্চিম বাজার লঞ্চঘাট সংলগ্ন পয়েন্টে কলিম উদ্দিন আহমদ মিলন সংকিপ্ত বক্তব্য দিয়েছেন।

এর আগে দুপুর থেকে উপজেলার ১৩ টি ইউনিয়ন ও পৌর সভার ৯ টি ওয়ার্ড থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠননের নেতৃবৃন্দ পৃথক-পৃথক ভাবে মিছিল সহকারে শহরের প্রধান সড়কের ওয়াপদা এলাকায় এসে জড়ো হন। এরপর বিকেল ৪ টার দিকে শুরু হয় বিশাল বিজয় মিছিল।

সংকিপ্ত বক্তব্যে কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেছে। এ আন্দোলনের ফলে আমাদের বিজয় হয়েছে কিন্তু আমরা অনেক সহকর্মী, সহযোদ্ধা এবং ছাত্র-জনতাকে হারিয়েছি।

আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে তিনি বলেন, এখন আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের অতি প্র‍্য়োজন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। দেশের স্বার্থে এগুলো বাস্তবায়ন খুবই জরুরি।

দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্টা করা এখন সময়ের দাবী। এতে জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পাবে। তিনি বলেন সরকার পতনের এক বছর হয়েছে, আর সময় নেয়া যাবেনা।

দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য অন্তর্বতীকালীন সরকারের প্রতি তিনি আহবান জানান। অনেক দীর্ঘ আন্দোলনের ফসল আমাদের অর্জিত বিজয়কে ম্লান হতে দেওয়া হবেনা।

স্বৈর-সরকার পতনের আন্দোলনেই প্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আরো অনেকেই গুম খুনের শিকার হয়েছেন। তাদের আত্মত্যাগ কখনো আমরা ভুলতে পারবো না।

নির্বাচন নিয়ে কোন যড়যন্ত্র ও টাল বাহানা সহ্য করা হবেনা। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কোন ফ্যাসিস্টদের এ দেশের ক্ষমতায় আর আসতে দেয়া হবেনা। এ ক্ষেত্রে সকল যড়যন্ত্র দেশের মানুষ রুখে দিবে।

বিএনপি আয়োজিত এই বিশাল বিজয় মিছিলে ছাতক উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ড এবং বিভিন্ন ইউনিট পর্যায়ের সকল নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com