1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

বাগেরহাটে ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিন ভুয়া সাংবাদিক আটক।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২১৬ টাইম ভিউ

সবুজ,বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার একটি ইউনিয়ন ভূমি অফিস থেকে চাঁদা দাবির অভিযোগে তিন ভুয়া সাংবাদিককে আটক করেছে বাগেরহাট পুলিশ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আটককৃতরা নিজেদের বিভিন্ন পত্রিকা ও অনলাইন টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে ভূমি অফিসের কর্মকর্তাদের কাছ থেকে চাঁদা দাবি করে। বিষয়টি সন্দেহজনক মনে হলে সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

আটককৃতরা হলেন, দৈনিক রূপবানী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ নাসির সরদার, সাপ্তাহিক তথ্য বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মোস্তফা সিকদার রনি এবং এসটিভি বাংলার ক্রাইম রিপোর্টার মনিরুজ্জামান মনি।

সহকারী কমিশনার (ভূমি) এস.এম. নুরুন্নবী বলেন, ভুয়া পরিচয়ে সাংবাদিকতার নামে অপকর্মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ উল হাসান জানান, ভূমি অফিসে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com