1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ  গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ  ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি-গাজীপুর সংবাদ  গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপন, গাড়িবহরে প্রচারণা-গাজীপুর সংবাদ 

পবিপ্রবিতে দু‘কর্মকর্তার বিরুদ্ধে ২কোটি ৬০লাখ টাকা আত্মসাতের অভিযোগ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন….-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২১৮ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

(পবিপ্রবি)‘র লোন শাখার দু‘কর্মকর্তার বিরুদ্ধে শতাধিক কর্মকর্তা-কর্মচারীর লোন গৃহীতাকে ভূঁয়া রশিদে কিস্তির টাকা নিয়ে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা না করে প্রায় ২কোটি ৬০ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে।

বিশ্ববিদ্যালয়ের পেনশন সেলের উপ-পরিচালক মো. রাজিব মিয়া ও একই শাখায় কর্মরত ল্যাব এ্যাটেন্ডেন্ট আবু ছালেহ ইছা, জালিয়াতি মাধ্যমে ব্যাংকের ভূঁয়া জমা শ্লীপ দিতে মোটর সাইকেল ও কম্পিউটার ক্রয় লোন গ্রহিতা শতাধিক কর্মচারির কিস্তির টাকা আত্মসাৎ করেছেন।

হিসাব শাখা সূত্রে জানাযায়, ২০১১ সাল থেকে পবিপ্রবি‘র শিক্ষক কর্মকর্তা কর্মচারী জিপিএফ‘র ১০% কর্তণের তহবিল থেকে রূপালী ব্যাংক পবিপ্রবি শাখার ৮৩০৫ চলতি হিসাব থেকে মোটরসাইকেল ও কম্পিউটার ক্রয় লোন চালু করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিগণ উক্ত তহবিল থেকে লোন নিয়ে মোটরসাইকেল, কম্পিউটার ক্রয় করেন এবং শর্তানুসারে নিয়মিত কিস্তি পরিশোধ করেন। কেউ কেউ আবার লোন পরিশোধ করে পুনরায় টাকা বাড়িয়ে হালনাগাদ করে নেন। কিন্ত ওই শাখার দায়িত্বরত কর্মকর্তা পেনশন বিভাগের উপ পরিচালক রাজিব মিয়া ও ল্যাব এটেন্ডেন্ট পদে দায়িত্বরত আবু সালেহ মো: ইছা শতাধিক লোন গ্রহিতা কর্মকর্তা কর্মচারিকে ভূঁয়া ভাউচার স্লিপে লোনের কিস্তি নিয়ে ব্যাংকে জমা না করে আত্মসাত করেছেন । সম্প্রতি আভ্যন্তরীণ অডিট সেলের কাছে লোন ফান্ডের হিসাবের গরমিলের তথ্য ফাঁস হলে অভিযুক্ত কর্মকর্তাদ্বয় নিজেদের ভুল স্বীকার করে ৩২লাখ টাকা জমাও দিয়েছেন। অভিযোগ রয়েছে, উপ-রেজিস্টার প্লানিং মোঃ খাইরুল বাসার মিয়া (নাসির) ১লাখ ৯৫হাজার টাকা, পরিবহন শাখার সেকশন অফিসার সবুর খান ১ লক্ষ ৭৫ হাজার টাকা, পরিবহন শাখার হেলপার আবু জাফর সাড়ে ৬ ছয় লক্ষ টাকা, ফটো মেশিন অপারেটর শামীম খান ৩ লক্ষ টাকা, ফরিদা বেগম ঝাড়ুদার অডিটসেল ২লাখ টাকা, অ্যাম্বুলেন্স ড্রাইভার আলম ৭৬,৭২৪ টাকা, মাসুদ অফিস সহায়ক বাজেট শাখা ৩ লক্ষ টাকা এভাবে শতাধিক কর্মকতা কর্মচারির লোনের কিস্তি পরিশোধের ভূয়া রশিদে ২কোটি ৬০লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছেন। অভিযুক্ত কর্মকর্তা আবুসাহে মো: ইছা এটিকে আত্মসাৎ বলতে নারাজ, তার বক্তব্য-হিসেবের গরমিল হয়েছে। যা শীঘ্রই ঠিক করা হবে। কোন লোন গ্রহিতার টাকা যাবে না। অপর অভিযুক্ত মো: রাজিব মিয়াকে তার দপ্তরে গিয়ে পাওয়া যায়নি। মোবাইল ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার ভারপ্রাপ্ত পরিচালক মো: জসিম উদ্দিন বলেন, আর্থিক হিসাবে অসামাঞ্জস্য পরিলক্ষিত হওয়ায় ৫সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারা, খতিয়ে দেখছেন। তবে অভিযুক্তরা নিজেদের ভুল স্বীকার ও ইতোমধ্যে ৩২লাখ টাকা ব্যাংক হিসেবে জমাও দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার অধ্যাপক ইখতেক্ষার আহম্মেদ এর বক্তব্য জানতে তার দপ্তরে গেলে তিনি কোন মন্তব্য না করে কৌশলে এড়িয়ে গেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মো: রফিকুল ইসলাম বলেন, অভিযুক্তদের কাছ থেকে টাকাগুলো উদ্ধারের একটি কৌশল অবলম্বন করা হয়েছে। আগে টাকাগুলো উদ্ধার করে পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com