1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
ওষখাইন রজায়ী দরবার শরীফে ১১ মে বার্ষিক ফাতেহা শরীফ অনুষ্ঠিত হবে-গাজীপুর সংবাদ  ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ-গাজীপুর সংবাদ  জামালপুরে হযরত শাহজামাল(রঃ) স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন-গাজীপুর সংবাদ  জমকালো আয়োজনে দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন!-গাজীপুর সংবাদ  চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের বিদায়, নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্টিত-গাজীপুর সংবাদ Vegasino : Votre Plateforme Privilégiée pour les Activités de Casino en Ligne Roll Dorado : Votre propre Plateforme Premium pour les Divertissements de Casino en Réseau Plinko: Izčrpen Pripomoček za Zabavo, ki Conquered Igralnice Plinko: The Definitive Handbook to Excelling at Our Experience of Luck and Tactics Plinko: Het Topklasse Casino Game voor Aanpak en Mazzel

জামালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৪০০ টাইম ভিউ

আব্দুস সামাদ আফিন্দী , জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি::

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী”র সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম সামসুল হকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পিযুষ কান্তি মজুমদার, প্রশাসনিক কর্মকর্তা রহিছ উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, প্রশিক্ষিত যুব তাসলিম মেহজাবিন, আফিল মিয়া, তোফাজ্জল ইসলাম প্রমূখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবক-যুবতী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুবসমাজকে দক্ষ, সৃজনশীল ও আত্মনির্ভরশীল হতে হবে। তরুণরা শুধু ভবিষ্যতের নেতা নয়, বর্তমান উন্নয়নের চালিকা শক্তি। প্রযুক্তি জ্ঞান, উদ্যোগী মনোভাব ও ইতিবাচক চিন্তাধারার মাধ্যমে কর্মসংস্থান ও অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব। এজন্য সরকার যুব ঋণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে।
তারা আরও বলেন, যুবসমাজকে সুশিক্ষিত, নৈতিকতায় দৃঢ় ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। “যুবকরাই দেশ গড়ার প্রধান শক্তি”—এ বিশ্বাসে উন্নত ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

এসময় ৬জন যুবকে ঋনের চেক ও ৬০জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com