1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
*ছৈলা আফজালাবাদে পরিষদের নতুন ভবন নির্মাণে স্থান পরিদর্শন* প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মাণ পরিকল্পনা-গাজীপুর সংবাদ  ছাতকের চলিতারবাক গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত-৯-গাজীপুর সংবাদ  ছাতকে সম্পত্তি আত্মসাতের লক্ষে *প্রবাসীর পিতার উপর হামলা* গ্রেফতার-২ জন-গাজীপুর সংবাদ  ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, নারীসহ আহত-১০-গাজীপুর সংবাদ  Schnelle Auszahlungen und sichere Zahlungen: Beste Online Casinos ohne LUGAS im Test The benefits of fast withdrawals at the Best Online Casino South Africa 2026: a পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন’র সম্মেলন অনুষ্ঠিত; কাজী সরোয়ার সভাপতি, ওয়াহিদুজ্জামান সেক্রেটারী নির্বাচিত।-গাজীপুর সংবাদ  Understanding payment security: protecting your funds in online casinos কাপাসিয়ার শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামের বিরুদ্ধে অপপ্রচার: ক্ষোভ প্রকাশ শিক্ষক ও সচেতন মহলের-গাজীপুর সংবাদ  Guida ai Migliori Online Casinò Non AAMS: tutto quello che devi sapere prima di

নৌ-পুলিশের অভিযানে নৌকা ও চোরাই পাথরসহ আটক ২-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৯৫ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

সুনামগঞ্জের ছাতক নৌ-পুলিশের বিশেষ অভিযানে একটি নৌকা ও চোরাই পাথরসহ ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া বাজার সংলগ্ন সুরমা নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, জামালগঞ্জ উপজেলার ফাজিলপুর গ্রামের মো.নুরুজ্জামানের ছেলে মো.হেলাল মিয়া (২৭) ও একই উপজেলার বাগানী গ্রামের মো.দেলোয়ার হোসেনের ছেলে আব্দুল আজিজ (৪০)। আটক দু’জনকে নৌ-পুলিশের মাধ্যমে গতকাল বুধবার সুনামগঞ্জ আদালতে সৌপর্দ করা হয়েছে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত পৌনে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে দোয়ারা বাজার উপজেলার দোহালিয়া বাজার সংলগ্ন সুরমা নদীতে অভিযান চালিয়ে ষ্টিলবডির সাদা সিঙ্গেল পাথরবাহী নৌকাসহ ২ জনকে আটক করা হয়। এসময় নৌকা ভর্তি ১ হাজার ১ শত ঘনফুট সাদা সিঙ্গেল পাথর জব্দ করা হয়। আটককৃতরা সাদা সিঙ্গেল পাথর সম্পর্কে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তাদের জানামতে কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জের সাদা পাথর হতে উক্ত পাথর চুরি করে দিরাইয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উক্ত ঘটনায় দোয়ারাবাজার থানায় নৌ-পুলিশের এসআই এরশাদ আলী বাদী হয়ে খনিজ সম্পদ আইনে একটি মামলা রুজু করেছেন।

ছাতক নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নৌ-পুলিশ নদী পথে অপরাধ নিয়ন্ত্রনে কাজ করছে। নদীপথে যাতে কোন ধরনের চোরাই পাথর বা বালু পাচার না হয় সে জন্য সর্বদা আমরা সজাগ দৃষ্টি রাখছি নৌ-পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com