1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
“ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ  তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার করে-গাজীপুর সংবাদ  টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ-গাজীপুর সংবাদ  হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল-গাজীপুর সংবাদ 

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বায়জিদ শেরশাহ লিংক রোড সংযোগ চৌরাস্তায় জামায়াত ও এলাকাবাসীর মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ২১৪ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ :

চট্টগ্রামের বায়জিদ শেরশাহ লিংক রোড সংযোগস্থল ও শেরশাহ-বাংলাবাজার চৌরাস্তার মোড়ে দ্রুত ফুটওভার ব্রিজ নির্মাণ, রাস্তার দুই পাশে স্পিড ব্রেকার স্থাপন, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং পুলিশ বক্স পুনঃস্থাপনের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরশাহ সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতায় এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়।

আজ ১৫ আগস্ট, শুক্রবার, পবিত্র জুমার নামাজ শেষে শেরশাহ বাংলাবাজার চৌরাস্তার মোড়ে স্থানীয় এলাকাবাসী ও জামায়াতের নেতাকর্মীদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন, জামায়াতের শেরশাহ সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি আব্দুল আজিজ মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি জনাব নুরুল হুদা।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা বলেন, “শেরশাহ-বাংলাবাজার সংযোগস্থলে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ অতি জরুরী। এটা এলাকার মানুষের প্রাণের দাবি। প্রতিদিন হাজার হাজার নারী শ্রমিক ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হন। এই অবস্থার অবসান ঘটাতে দ্রুত কার্যকর পদক্ষেপ প্রয়োজন। ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাস্তা পারাপারে ফুটওভার ব্রিজ অতি জরুরী।”

অন্যান্য বক্তারা বলেন, “এই চৌরাস্তা শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগস্থল। প্রতিদিন অসংখ্য যানবাহনের চলাচলে রাস্তা পারাপার হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ইতোমধ্যে অনেক দুর্ঘটনায় তাজা প্রাণ হারিয়েছে। নারী, শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে।”

বক্তারা আরো বলেন, দ্রুত একটি ফুটওভার ব্রিজ নির্মাণ, স্পিড ব্রেকার স্থাপন, উন্নত ট্রাফিক ব্যবস্থার বাস্তবায়ন এবং পুলিশ বক্স পুনঃস্থাপনের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এলাকাবাসী এবং সচেতন মহলের দাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সবার শ্রেষ্ঠ কর্তৃপক্ষ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com