1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

গজারিয়া আনারপুরা প্রান্তিক ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫০৭ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা আনারপুরা গ্রামে শিক্ষা, সংস্কৃতি, পরিবেশ, শান্তি-শৃঙ্খলা, পারস্পরিক সহানুভূতি এবং সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রান্তিক ফাউন্ডেশনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার জিএমআই রেস্টুরেন্টে এ সভা আয়োজন করা হয়।

সভায় মাহবুব আলম, লিটন এর কোরআন তেলোয়াতের মাধ্যমে সভার কাজ শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ হোসেন (অফিসার- নেভী), প্রধান অতিথি জনাব এ কে আজাদ, বিশেষ আতিথি জনাব মোঃ শাহাজাদা শিকদার। সভাটি সঞ্চালন করেন এইচ এম খোরশেদ আলম (ব্যাংকার) ও প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আব্দুল রাজ্জাক নিপু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন –
“শিক্ষা ছাড়া কোনো জাতির অগ্রগতি সম্ভব নয়। আনারপুরা গ্রামের প্রতিটি সন্তানকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। তরুণ প্রজন্ম এগিয়ে এলে সমাজ পরিবর্তন হবেই।”

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সম্মানিত প্রতিষ্ঠাতা সদস্য মোঃ মাসুম পারভেজ, ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম,জনাব মোঃ তোফাজ্জল হোসেন সরকার এবং গ্রামের গণ্যমান্য ও সমাজসেবক হাজী মোঃ এ জামান সরকার, মনির হোসেন বেন্ডর,হুমায়ন কবির,আঃ সাত্তার, আবুল হোসেন,খোকন সরকার,মালেক শিকদার, শাহআলম প্রধান নাজমুল শতশত লোকের উপস্থিতি প্রান্তিক ফাউন্ডেশন এর আগামী পথচলা এ উন্নয়নের এগিয়ে যেতে শক্তি সঞ্চয় করবে।

আরেক বক্তা বলেন, “আমাদের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদেরই। গাছ লাগানো, পরিচ্ছন্নতা বজায় রাখা ও প্রাকৃতিক সম্পদ রক্ষা করা ছাড়া সুন্দর সমাজ কল্পনা করা যায় না।”

সভায় তরুণ প্রতিনিধির বক্তব্যে তিনি বলেন –
“আমরা তরুণরা চাই আনারপুরাকে একটি শিক্ষিত, সচেতন ও সংস্কৃতিমনা গ্রামে রূপান্তর করতে। এজন্য সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”

আনারপুরা গ্রামের সর্বস্তরের জনগণকে শিক্ষা বিস্তার, সাংস্কৃতিক চর্চা, সামাজিক সহযোগিতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

সভায় প্রান্তিক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com