1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

বিশ্বনাথ পৌর যুবদলের ৩নং ওয়ার্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৯৫ টাইম ভিউ

বিশ্বনাথ প্রতিনিধিঃ

বিশ্বনাথ পৌর যুবদলের ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৮টায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি আব্দুল মানিক।

বিশ্বনাথ পৌর যুবদলের সিনিয়র সদস্য সাহেল আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ পৌর যুবদলের আহ্বায়ক শাহ আমির উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে শাহ আমির উদ্দিন বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী, আমাদের সবার শ্রদ্ধাভাজন লুনা ম্যাডাম সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের কান্ডারী।

তার নেতৃত্বে আমরা এই আসনটি পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, কাঁধে কাঁধ মিলিয়ে, সকল ভেদাভেদ ভুলে গিয়ে তাহসিনা রুশদী লুনার পক্ষে কাজ করুন। তার বিজয় মানেই আমাদের সবার বিজয়, গণতন্ত্রের বিজয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বিশ্বনাথ পৌর বিএনপির সিনিয়র সদস্য সাহেল আহমদ, ওয়াসিম উদ্দিন, ১নং ওয়ার্ড যুবদল সভাপতি মাসুম আহমদ, ৩ নং ওয়ার্ড সিনিয়র সহ সভাপতি ফয়ছল আহমদ, ৭ নং ওয়ার্ড সহ সভাপতি মোঃ শুকুর মিয়া, ১ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক জামিল আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড যুবদল যুগ্ম আহবায়ক বাবুল মিয়া, ৪ নং ওয়ার্ড যুবদল সভাপতি সুহেল আহমদ, সাধারণ সম্পাদক রুহেল মিয়া, ৩ নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক শামছুল ইসলাম, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদল আহবায়ক মেহেদী হাসান মামুন, যুবদল নেতা শিপলু প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com