1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

গজারিয়া দুটি অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে দিল তিতাস-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ টাইম ভিউ

ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা অভিযান চালিয়ে দুটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা দুটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গজারিয়া উপজেলায় দুটি স্থানে অভিযান চালায় তিতাস। এসময় মানাবে ওয়াটার পার্কের বিপরীত পাশে ও আনারপুরা এলাকার অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্নপূর্বক কারখানা দুটি এস্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় । অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মিল্টন রায়।

অভিযান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘ গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে গজারিয়া উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করছে তিতাস। আজকের অভিযান বাউশিয়া ও আনারপুরা এলাকার দুটি অবৈধ চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় আমরা ঘটনাস্থলে কাউকে পাইনি। কাউকে পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া যেত। জমি মালিকের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি আমরা। তাদের পরিচয় জানা গেলে তাদের নামে মামলা হবে’।

এবিষয়ে তিতাস গ্যাস সোনারগাঁ অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার সাহা বলেন,’ কয়েক মাস ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের গজারিয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে আমাদের অভিযান চলমান রয়েছে। আজকের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে পরিচালিত দুটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আমাদের অভিযান চলমান আছে যা সামনে আরো জোরদার করা হবে’।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে গজারিয়া থানা পুলিশ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com