1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
Pronostic gagnant : analyse des cotes pour Brésil vs Norvège à la Coupe du গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  USDT sportsbook bonuses for World Cup 2026: maximize your betting experience تحليل Tournament fixtures: فرص باراغواي وفرنسا في كأس العالم 2026 বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ, শোকে স্তব্ধ রাণীশংকৈলের জওগাঁও গ্রাম-গাজীপুর সংবাদ  কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ  ¿Vale la pena el casino en Apuestas Mundial de Fútbol 2026 Argentina? Descubre la ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر

উত্তর জেলা কমিটিতে আলোচনার শীর্ষে আসলাম চৌধুরী-শাকিলা ফারজানা: প্রত্যাশা নেতাকর্মীরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭১ টাইম ভিউ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা কমিটিতে আলোচনার শীর্ষে লায়ন আসলাম চৌধুরী ও ব্যারিস্টার শাকিলা ফারজানা।

অপেক্ষা প্রত্যাশায় সকল নেতাকর্মীরা। উত্তর উত্তর জেলা কমিটিতে দীর্ঘদিন ধরেই নানা গুঞ্জন, আলোচনা ও সমীকরণে উত্তপ্ত ছিল উত্তর জেলার রাজনৈতিক পরিমণ্ডল। তবে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন দুই বিশিষ্ট নেতা -লায়ন আসলাম চৌধুরী ও ব্যারিস্টার শাকিলা ফারজানা।

বিশ্লেষক ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মতে, এই দুই নেতার মধ্য থেকে যেকোনো একজনকে আগামী উত্তর জেলা কমিটির গুরুত্বপূর্ণ নেতৃত্বে আনা হতে পারে। তবে সবদিক বিবেচনায় লায়ন আসলাম চৌধুরীর সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

লায়ন আসলাম চৌধুরী: জনপ্রিয়তার শীর্ষে। লায়ন আসলাম চৌধুরী দীর্ঘদিন ধরে চট্টগ্রাম উত্তর জেলায় দলের কার্যক্রমে সক্রিয় রয়েছেন। তৃণমূল পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গেও রয়েছে তাঁর সুসম্পর্ক। সংগঠনের প্রতি তাঁর নিষ্ঠা, নিরবচ্ছিন্ন উপস্থিতি ও কার্যকর নেতৃত্বের জন্য সাধারণ নেতাকর্মীদের আস্থা অর্জন করতে পেরেছেন তিনি।

তৃণমূলে ব্যাপক জনসংযোগ ও জনপ্রিয়তা এখন তার সবচেয়ে বড় শক্তি। বিশেষ করে তরুণ কর্মীদের মধ্যে তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে তাঁর সক্রিয় ভূমিকা এবং দায়িত্বশীল অবস্থান তাঁকে নিয়ে গেছে আলোচনার কেন্দ্রে।

ব্যারিস্টার শাকিলা ফারজানা: মেধা ও প্রজ্ঞার প্রতীক
অন্যদিকে ব্যারিস্টার শাকিলা ফারজানাও একজন শিক্ষিত, মেধাবী ও দক্ষ সংগঠক হিসেবে পরিচিত। তাঁর আইনজীবী পরিচয়ের পাশাপাশি রাজনৈতিক দূরদর্শিতাও তাঁকে সম্ভাব্য নেতৃত্বে আনার ক্ষেত্রে আলোচনায় রেখেছে। নারী নেতৃত্ব প্রসারে দলীয়ভাবে তাঁর গুরুত্বও অস্বীকার করার উপায় নেই।

তবে মাঠ পর্যায়ের উপস্থিতির তুলনায় তাঁর কার্যক্রম তুলনামূলকভাবে কিছুটা সীমিত—এই বিষয়টি তাঁকে কিছুটা পিছিয়ে রাখছে বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের।

চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় নেতাকর্মীরা। দলের কেন্দ্র থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খুব দ্রুতই উত্তর জেলা কমিটির নাম ঘোষণা করা হতে পারে। আর সব দিক বিবেচনায় লায়ন আসলাম চৌধুরীর নামই বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত ও গ্রহণযোগ্য।

নতুন কমিটিতে যারা আসবেন, তাদের নেতৃত্বে চট্টগ্রাম উত্তর জেলার রাজনৈতিক কাঠামো আরও শক্তিশালী হবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com