1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ  ছাতকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির আয়োজনে “জ্ঞানদ্বীপ” মেধাবৃত্তি পরিক্ষা সম্পন্ন-গাজীপুর সংবাদ  নির্বাচনী সাবসেন্টার স্থানান্তরের দাবিতে ছাতকের ছনখাইড়ে সংবাদ সম্মেলন-গাজীপুর সংবাদ 

পূজোয় কঠোর পুলিশ প্রশাসনের নজরদারি থাকবে- এএসপি সার্কেল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন কঠোর নজরদারিতে থাকবে। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা চত্বরে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে উপজেলার ৫৫ টি পূজা মণ্ডপের সভাপতি- সম্পাদক ও থানা পুলিশের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার (রাণীশংকৈল সার্কেল) স্নেহাশীষ কুমার দাস

এসব কথা বলেন। তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা প্রস্তুত থাকবে। প্রতিটি পূজা মণ্ডপে, মণ্ডপের কমিটিসহ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এবং পুলিশের পাশাপাশি আনসার ও গ্রাম পুলিশও দায়িত্ব পালন করবে। পূজার সময়কালীন প্রত্যেক মণ্ডপে পুলিশি টহল ও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এটি শুধু হিন্দু সম্প্রদায়ের নয়,এটি একটি সার্বজনীন উৎসব। সবাই মিলে- মিশে এ উৎসব উদযাপন করতে হবে।

মতবিনিময় সভার সভাপতি থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহ.আরশেদুল হক তার বক্তব্যে বলেন, আপনাদের যে কোনো সমস্যা বা আশঙ্কার বিষয় দ্রুত থানা পুলিশকে জানাবেন। আইনশৃঙ্খলা বাহিনী সবসময় আপনাদের পাশে আছে। পূজার সময় সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয় এবং ধর্মীয় সম্প্রীতি যেন বজায় থাকে সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। এছাড়াও উপজেলার প্রতিটি পূজা মন্ডপ সিসিটিভি’র আওতায় থাকবে। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অমেন্দ্র মালাকার, রাজেন্দ্র নাথ রায়,সদস্য সচিব হরিমোহন রায়,বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি গৌরহরি বসাকসহ প্রতিটি পূজা কমিটি সভাপতি সম্পাদক ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা পূজা মণ্ডপের নিরাপত্তা,বিদ্যুৎ সরবরাহ, আলোকসজ্জা ও শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com