
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরে কাপাসিয়ায় বিয়ের দাবিতে ১৯ বছর বয়সি এক তরুণী প্রেমিক এরশাদের বাড়িতে অনশন করেন।
গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে আজ (২২ সেপ্টেম্বর) টানা তিন দিনব্যাপী উপজেলার টোক ইউনিয়নের আড়ালিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোঃ এরশাদ (২৫) পিতা আব্দুল জব্বারের বাড়িতে প্রেমিকা সায়মা আক্তার বৃষ্টি (১৯) এ অনশন করেন। বৃষ্টি শ্রীপুর উপজেলার কপাটিয়াপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে। প্রেমিকা সায়মা আক্তার বৃষ্টি বলেন, আজ তিন বছর প্রেম করে আসছেন এরশাদ তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিছুদিন পূর্বে দেশে এসে আমাকে বিয়ে করার কথা বলে কালক্ষেপণ করেন ,ইতিমধ্যে আমি জানতে পারি সে অন্য আরেকটি মেয়ের সঙ্গে তার এংগেজমেন্ট হয়েছে,আমি তার বাড়িতে আসতে চাইলে আমাকে ভুল ঠিকানা দেয়া হয়। এক পর্যায়ে আমি প্রায় ৪ থেকে ৫ দিন খোঁজ করে শুক্রবার সকালে এরশাদের বাড়িতে আসি।আসার সঙ্গে সঙ্গে তার স্বজনেরা আমাকে মারপিট করে এবং আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার চেষ্টা চালান। বিয়ের প্রস্তাব দিলে তিনি বিয়েতে রাজি হননি।
এরশাদ আমাকে বিয়ে করতে হবে। আমার সঙ্গে যে প্রতারণা করেছেন, আমি তার উপযুক্ত বিচার দাবি করছি। এ ব্যাপারে স্থানীয় মনি আক্তার ও সাইফুল ইসলাম বলেন, এরশাদের স্বভাব মোটেও ভালো না। তিনি এ রকম বিভিন্ন মেয়েদের কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে টাকা আত্মসাৎ করেন। এরশাদের কঠিন শাস্তি হওয়া উচিত। জানা যায়, বিষয়টি টের পেয়ে এরশাদ আত্মগোপন করেন। পরে এরশাদ মুঠোফোনের মাধ্যমে বিষয়টি অস্বীকার করেন।
Leave a Reply