1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

সমাজের অবহেলিতদের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার: আওরঙ্গজেব কামাল”-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ টাইম ভিউ

মীর রাজিবুল হাসান নাজমুল :

ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেছেন, “ঢাকা প্রেসক্লাব সাংবাদিকদের পাশাপাশি সমাজের বঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমরা চাই সমাজের প্রতিটি অবহেলিত মানুষ সমান মর্যাদা পাক।”রবিবার বিকেলে আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের  নিশ্চিন্তপুরে সাভার উপজেলা রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “দেশের মানুষ আজ চরম কষ্টের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত চুরি, ছিনতাই ও খুন বেড়েই চলেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি খেটে খাওয়া সাধারণ মানুষকে চরম বিপাকে ফেলেছে। অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ মাসুদ পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোঃ আনোয়ার হোসেন, মোঃ রাজিব আহমেদ, মোঃ ফোরকান উদ্দিন ও মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  করেন মোঃ নাঈম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন কেষ্টকান্ত রায়, জিএম মোশারফ হোসেন, মোঃ উসমান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাভার উপজেলার রিকশা-ভ্যান ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ  অভিযোগ করেন, প্রতিনিয়ত পুলিশ তাদের ব্যাটারি চালিত অটোরিকশা আটক করে ব্যাটারি খুলে নিয়ে যায়, যা আর ফেরত দেওয়া হয় না। পাশাপাশি মাসোয়ারা দিতে হয়, মাস শেষে বিভিন্ন জরিমানাও গুনতে হয়। এসব কারণে শ্রমজীবী মানুষের আয়-রোজগার দিয়ে আর সংসার চালানো সম্ভব হচ্ছে না। এছাড়া যারা পায়ে রিক্সা চালায় রাস্তার দুরবস্থার কারণে তাও চালাতে পারে না। তারা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, “আমরা যেন ভালোভাবে রিকশা, ভ্যান ও অটোরিকশা চালিয়ে পরিবার-পরিজন নিয়ে কোনোভাবে হলেও বেঁচে থাকতে পারি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com