1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন-গাজীপুর সংবাদ  সভাপতি কাজী আনু/ সাধারণ সম্পাদক জয়নাল ছাতকে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে-গাজীপুর সংবাদ  স্বাধীন সাংবাদিকতায় হুমকি-হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও মিছিল-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে সড়কের ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২-গাজীপুর সংবাদ  ১২ বছরের বিশ্বস্ততার আড়ালে প্রায় শত ভরি স্বর্ণ আত্মসাৎ! সিএমপির অভিযানে ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেপ্তার ৬-গাজীপুর সংবাদ  “প্রকাশিত সংবাদের প্রতিবাদ”-গাজীপুর সংবাদ  নিখোঁজ শিক্ষার্থী অন্ত উদ্ধার: বাংলাদেশ পুলিশ ও কাপাসিয়া থানা পুলিশের অনন্য সাফল্য-গাজীপুর সংবাদ  ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন-গাজীপুর সংবাদ  Spielen ohne KYC: Online Casino ohne Verifizierung 2026 als sichere Alternative

প্রেস বিজ্ঞপ্তি: সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি—-ধর্ম উপদেষ্টা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৭ টাইম ভিউ

বিশেষ প্রতিনিধিঃ

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মানব সভ্যতার বিকাশ ও অগ্রযাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি ছাড়া মানুষের মাঝে ভ্রাতৃত্ব, শান্তি ও উন্নয়ন কোনো কিছুই টেকসই হতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি।

আজ মঙ্গলবার বিকালে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, একটি দেশের অগ্রগতি নির্ভর করে নাগরিকদের পারস্পরিক ঐক্যের ওপর। সমাজে নানা ধর্ম, বর্ণ, জাতি ও সংস্কৃতির মানুষ একসাথে বাস করে। তাদের শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ছাড়া প্রকৃত উন্নয়ন ও মানবিক পরিবেশ গড়ে তোলা সম্ভব নয়। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি যত দৃঢ় হবে, জাতীয় ঐক্য তত শক্তিশালী হবে এবং রাষ্ট্র দ্রুত উন্নতির পথে এগিয়ে যাবে।

জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল ও সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্নেল মো. খাদেমুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এসময় অন্যান্যের মধ্যে উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধি এবং চাকমা, মারমা, ত্রিপুরা ও বাঙ্গালী জনগোষ্ঠীর প্রতিনিধিদল অংশগ্রহণ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com