1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

এশিয়ান টিভির সাংবাদিক শিহাব উদ্দিন গ্রেফতার: বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ টাইম ভিউ

বিশেষ প্রতিনিধি:

এশিয়ান টিভির রিপোর্টার মোঃ শিহাব উদ্দিনকে হয়রানিমূলকভাবে গ্রেফতার করে মামলা দেওয়ার ঘটনায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।নেতৃবৃন্দরা বলেন, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, এশিয়ান টিভির রিপোর্টার মোঃ শিহাব উদ্দিন এবং সিনিয়র ক্রাইম রিপোর্টার নজরুল ইসলাম ও ক্রাইম রিপোর্টার উল্লাস মিরপুর মডেল থানায় ২৩ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখে ওসি সাজ্জাদ রোমনের সাক্ষাৎকার নিতে গেলে চরম অঘটন ঘটে। সাক্ষাৎকার গ্রহণের স্বাভাবিক প্রক্রিয়াকে উপেক্ষা করে ওসির রুম থেকেই সাংবাদিক শিহাব উদ্দিনকে আটক করা হয়। পরবর্তীতে তাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে “তুমি আওয়ামী লীগের সাথে চলছো” বলে অভিযোগ তোলা হয় এবং মিথ্যা ও বানোয়াট মামলায় হাজতে প্রেরণ করা হয়।এ ধরনের ঘটনা শুধু সাংবাদিক সমাজের প্রতি অপমান নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ এবং বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। সাংবাদিক নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকের পেশাগত দায়িত্ব ও সাংবিধানিক অধিকার। অথচ একজন দায়িত্বশীল কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে সাংবাদিক শিহাব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দিতে হবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিদাতারা হলেন:
ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা আহ্বায়ক আলহাজ্ব মোঃ তৈয়বুর রহমান (চেয়ারম্যান, হৃদয় গ্রুপ), সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ হোসেন ভূঁইয়া (চেয়ারম্যান, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব), বিচারপতি ছিদ্দিকুর রহমান (আফিল বিভাগ), বহুভাষাবিদ প্রফেসর মোঃ মাসুদ এ খান (চেয়ারম্যান, বেটার বাংলাদেশ ফাউন্ডেশন), শেখ আয়ুব আলী (ডিপুটি রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়), এস এম মোরশেদ (চেয়ারম্যান, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন), মোঃ আব্দুল আজিজ মাহফুজ (চেয়ারম্যান, বাংলাদেশ রিপোর্টারস সোসাইটি), মোঃ মনোয়ার হোসেন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলার ডাক), মোঃ কাউসার হামিদ (জাতীয় ফুটবলার), মোঃ তাইজুল ইসলাম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক এশিয়ান বাণী), অধ্যাপক ডাঃ হরিদাশ বিশ্বাস (সাবেক ফরেনসিক বিভাগীয় প্রধান, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়), প্রেসক্লাব ফেডারেশনের আহ্বায়ক ও ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল (প্রধান সম্পাদক, দৈনিক ক্রাইম সংবাদ), সহ-সভাপতি তালুকদার রুমী (নির্বাহী সম্পাদক, দৈনিক পাজ্ঞেরী), সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক আমার বার্তা), মোঃ মোস্তাফিজুর রহমান (প্রকাশক ও সম্পাদক, দৈনিক ফলাফল), ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক আমার প্রণ বাংলাদেশ), মোঃ মিয়াজী সেলিম আহম্মেদ (নির্বাহী সম্পাদক, দৈনিক আমাদের কণ্ঠ), মোঃ ওমর জালাল (প্রকাশক ও সম্পাদক, দৈনিক গণজাগরণ ও দৈনিক পেজেন্ট টাইম), মোঃ শাহীন আল মামুন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দেশ সংবাদ ও ব্যবস্থাপনা পরিচালক, সিএনএন বাংলা টিভি), এস এম হানিফ মিয়া (চেয়ারম্যান, ক্রাইম রিপোর্টার সোসাইটি ও সম্পাদক, দৈনিক অবদান), এম এইচ মোতালেব খান (প্রকাশক ও সম্পাদক, দৈনিক মাতৃছায়া), এ মান্নান (যুগ্ম সম্পাদক, দৈনিক আলোর জগত), মোঃ শফিকুল ইসলাম সাদ্দাম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক দিন প্রতিদিন), মুন্সী জামিল উদ্দিন বাবু (প্রধান সম্পাদক, দৈনিক বাংলার দূত), মোঃ জসিম উদ্দিন কিশোর (প্রকাশক ও সম্পাদক, দৈনিক মেহেদী), মোঃ মনিরুজ্জামান মিয়া (প্রকাশক ও সম্পাদক, দৈনিক সোনালীর খবর), এম আই ফারুক আহম্মেদ (সম্পাদক, দৈনিক কালের খবর), মোঃ ফজলুল হক (প্রকাশক ও সম্পাদক, অপরাধ তথ্য চিত্র), মোঃ আবু হাসান (প্রকাশক ও সম্পাদক, দৈনিক মানবাধিকার প্রতিদিন), এস এম দুলাল (নির্বাহী সম্পাদক, দৈনিক বর্তমান খবর), মোঃ রেজাউল করিম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক মাতৃভূমির খবর), মোঃ রফিকুল ইসলাম (প্রকাশক ও সম্পাদক, দৈনিক আধুনিক বাংলা), রিপন তরফদার (সম্পাদক, দৈনিক মনিং ভয়েজ), মোঃ আব্দুল আজিজ (প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রাইম), সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (প্রকাশক ও সম্পাদক, দৈনিক প্রবাসীর কথা), যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল কবির (প্রকাশক ও সম্পাদক, দৈনিক বর্তমান খবর), মোঃ আলমগীর হোসেন নিরব (বাংলা টিভি), মোঃ নুরুল হুদা খান বাবু (যুগ্ম সম্পাদক, দৈনিক দক্ষিণাঞ্চল সমাচার) প্রমুখ।
এছাড়াও বিবৃতি জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ জাতীয় সাংবাদিক ফোরাম ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com