1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ছাতকের জাউয়ায়, যৈাথবাহিনীর অভিযানে ★সেনা সদস্য আহত★ অস্ত্র ও মাদক উদ্বার–গ্রেফতার ৬-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকের জাউয়া বাজার ইউনিয়নের কোনা পাড়া গ্রামে যৈাথ বাহিনীর অভিযানকালে দুর্বৃত্তের হামলায় এক সেনা সদস্য আহত হয়েছেন। থানা পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে মতিন মিয়ার বাড়িতে অভিযান চলাকালে দূর্বৃত্তের হামলায় সেনাসদস্য নায়েক ইয়াছিন আহত হন। তার ডান হাতে দায়ের কুপের আঘাত লেগেছে। ঘটনাস্হল থেকে ১টি আগ্নেয়াস্ত্র, কয়েকটি দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এছাড়াও নিয়মিত মামলার আসামীসহ গ্রেফতার ০৬ জন। থানা পুলিশের এক বিশেষ অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) রঞ্জন কুমার ঘোষ’র নেতৃত্বে এসআই কামাল, এসআই সঞ্জয়, এসআই আখতার, এসআই সিকান্দার, এসআই বিন আমিন, এএসআই নাছির, এএসআই মহি উদ্দিন, এএসআই বিশ্বজিৎ, এ এসআই তোহা সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ছাতক থানার জাউয়া এলাকায় অভিযান করিয়া ছাতক থানার মামলা নং-৩৫(৯)২৫ (অস্ত্র আইন), ৩৬(৯)২৫ (মাদক), ৩৭(৯)২০২৫ (পুলিশ এসল্ট) এর আসামী ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের কোনাপাড়া গ্রামের আব্দুল মতিন’র পুত্র মোঃ তোফাজ্জল হোসেন (৩৭)। মামলা নং-৩৭(৯)২০২৫ আসামী মৃতঃ আব্দুর রাজ্জাক

ওরফে রজাক মিয়া’র পুত্র রেজাউল করিম ওরফে রেজাউল মিয়া (২৮), সুলেমান মিয়ার পুত্র আমির হোসেন ওরফে ইকবাল (২৯), আব্দুল কাদের’র পুত্র লায়েক হোসেন (২৬), আফজাল হোসেন (২০) সাং-জাউয়া (কোনাপাড়া), জাউয়া বাজার ইউ/পি, থানা : ছাতক, জেলা : সুনামগঞ্জ সাং-জাউয়া (কোনাপাড়া), সুনামগঞ্জ।এবং সিআর- ৫৩২/২২এর মামলার আসামী গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তেঘরি রাধানগর গ্রামের মোঃ হিরন মিয়া’র পুত্র আব্দুল আজিজ। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এব্যাপারে ছাতক থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com