1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

তাহিরপুরে নলকুপের কথা বলে ইউপি সদস্যের টাকা নেওয়ার অভিযোগ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়নস্থ বিন্নারবন্দ গ্রামের আব্দুর রহমানের ছেলে দিলোয়ারের নিকট হতে টিউবওয়েল দেবার কথা বলে ইউপি সদস্য জামায়াত নেতা ইয়াকুব মেম্বার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বোধবার সকাল ১১ টায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন দিলোয়ার।

অভিযোগকারী দেলোয়ার হোসেন জানান, আমি একজন গরীব অসহায় মানুষ, আমার বাড়িতে বিশুদ্ধ পানি খাবার মতো কোন টিউবওয়েল না থাকায় কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ বরাবর একটি লিখিত আবেদন করি। আমার আবেদন দেওয়ার খবর পেয়ে ইউপি সদস্য জামায়াত নেতা আমার নিকট বারো হাজার টাকা দাবি করে আমি তাকে টাকও দেই।আমার নামে একটি টিউবওয়েল বরাদ্দও হয়।আমার নামে বরাদ্দকৃত টিউবওয়েলটি গোপনে জামায়াত নেতা ইউপি সদস্য ইয়াকুব মিয়া তার চাচা কালাম মিয়ার বাড়িতে স্থাপন করে।উপজেলা অফিস থেকে জানতে পারি আমার নামে একটি টিউবওয়েল বরাদ্দ হয়েছে সেই টিউবওয়েল আমার বাড়িতে স্থাপন হয়েছে কি না তারা জানতে চান। আমি তখন তাদের বল্লাম আমার বাড়িতে কোন টিউবওয়েল স্থাপন হয়নি। পরে ইউপি সদস্য ইয়াকুব মিয়া কে জিজ্ঞেস করলে সে আমাকে হুমকি প্রদান করে।আমি গরীব অসহায় মানুষ আমার টিউবওয়েল টি পুনরায় পাওয়ার জন্য এবং ইয়াকুব মেম্বার এর বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেছি।

ইউপি সদস্য ইয়াকুব মিয়া বলেন, আমার ওয়ার্ডে দুটো টিউবওয়েল পেয়েছি ভুল বসতো টিউবওয়েল টি স্থাপন হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব এটার সমাধান করে দিবেন বলেছেন।আমি কারু কাছ থেকে টাকা পয়সা নেইনি কাউকে হুমকিও দেইনি।

বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী এম ইউনুস আলী বলেন, আমি বিষযটি শুনেছি আগামী বৃহস্পতিবার সকল ইউপি সদস্যদের নিয়ে বসে বিষয়টি সমাধান করবো।

তাহিরপুর উপজেলা উপ সহকারী জনসাস্থ প্রকৌশলী আলআমিন বলেন, এক ব্যাক্তির নামে বরাদ্দকৃত টিউবওয়েল অন্যজনের বাড়িতে বসানোর সুযোগ নেই। আমি খবর নিয়ে দেখি যদি এমনটি হয় তাহলে তার বরাদ্দ বাতিল করে যার নামে বরাদ্দ হয়েছে তার বাড়িতে বসানোর ব্যাবস্থা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com