1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নির্বাচিত হলে কাপাসিয়ার সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে কাজ করবো— শাহ রিয়াজুল হান্নান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:এস এম মাসুদ

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেছেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন পেলে কাপাসিয়ার সাধারণ মানুষের সার্বিক উন্নয়নে যথাসাধ্য কাজ করবো। বিগত ফ্যাসিবাদী আওয়ামীলীগ সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছিল। এই সনমানিয়ার আড়াল বাজারে নির্বাচনী প্রচারণায় আমার উপর হামলা করেছে। আমাদের দলীয় নেতা কর্মীদের উপর দীর্ঘ ১৭ বছর হামলা, মামলা ও নির্যাতন চালিয়েছে। ফ্যাসিস্টদের সময়োপযোগী জবাব দেয়া হবে এবং তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে বিএনপি দীর্ঘ নেতৃত্ব দিয়েছে। তিনি ২৪ সেপ্টেম্বর বুধবার বিকালে কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের চর সনমানিয়াস্থ ‘সুরুজ আলী পন্ডিত উচ্চ বিদ্যালয়’ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক’’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সনমানিয়া ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তাজউদ্দীন সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলম রিটন, অ্যাডভোকেট মীর সেলিম, সনমানিয়া ইউনিয়ন

বিএনপির সভাপতি তৌহিদুজ্জামান তপন, সাধারণ সম্পাদক ওমর ফারুক। অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান আরো বলেন, সাধারণ মানুষের কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। তা বাস্তবায়ন হলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করে বলেন, কাপাসিয়ার উন্নয়নে আমার পিতা, মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ্ আজীবন চেষ্টা করে গেছেন। তাঁর অসমাপ্ত উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করতে হবে। বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় বসালে কাপাসিয়ায় পরিবেশবান্ধব কলকারখানা স্থাপন, বেকার যুবকদের কর্মসংস্থান, মাদকমুক্ত সমাজ গঠন এবং মা-বোনদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। এলাকায় আধুনিক মানের কলকারখানা সহ বড় ব্যবসা কেন্দ্র গড়ে উঠবে। ফলে সাধারণ মানুষ সচ্ছলতার মূখ দেখবে আর সাচ্ছন্দ্যে বসবাস করবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com