1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
প্রকৃতি বাঁচাতে গাছের চারা মানুষের হাতে তুলে দিল ঢাকা আহছানিয়া মিশন-গাজীপুর সংবাদ  সভাপতি কাজী আনু/ সাধারণ সম্পাদক জয়নাল ছাতকে দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে-গাজীপুর সংবাদ  স্বাধীন সাংবাদিকতায় হুমকি-হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও মিছিল-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে সড়কের ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ বন বিভাগের ‘সিন্ডিকেট’ ভেঙে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি-গাজীপুর সংবাদ  গজারিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ২-গাজীপুর সংবাদ  ১২ বছরের বিশ্বস্ততার আড়ালে প্রায় শত ভরি স্বর্ণ আত্মসাৎ! সিএমপির অভিযানে ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেপ্তার ৬-গাজীপুর সংবাদ  “প্রকাশিত সংবাদের প্রতিবাদ”-গাজীপুর সংবাদ  নিখোঁজ শিক্ষার্থী অন্ত উদ্ধার: বাংলাদেশ পুলিশ ও কাপাসিয়া থানা পুলিশের অনন্য সাফল্য-গাজীপুর সংবাদ  ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন-গাজীপুর সংবাদ  Spielen ohne KYC: Online Casino ohne Verifizierung 2026 als sichere Alternative

বিশ্বনাথের ২২টি সার্বজনীন পূজা মন্ডপে ইলিয়াসপত্নী লুনার অনুদান প্রদান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৫ টাইম ভিউ

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলার ২২টি সার্বজনীন পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেস্টা মন্ডলীর সদস্য, সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

অনুদান প্রদান উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের শ্রী শ্রী শনি মন্দির প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে লুনার পক্ষে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন মন্ডপে বিতরণের জন্য অনুদানের অর্থ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে তুলে দেন।

উপজেলা পূজা উপযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. মাহবুব আলী জহির, সাধারণ সম্পাদক লিলু মিয়া, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক মানিক লাল দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন মামুন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি রুপক কুমার দে, শ্রী শ্রী শনি মন্দির পূজা কমিটির সভাপতি বিজয় কুমার দেব, দশঘর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মঞ্জু বিশ্বাস। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক ঝলক আচার্য।

সভায় বক্তারা বলেন, সিলেট-২ আসনে ধানের শীষের যোগ্য কান্ডারী তাহসিনা রুশদীর লুনার নির্দেশনা অনুযায়ী বিশ্বনাথে যাতে সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয় সেলক্ষ্যে পূজা চলাকালে সার্বক্ষণিক পূজা মন্ডপগুলো পাহাড়া দেবেন উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

দ্রুত সিলেটের কোটি মানুষের হৃদয়ের স্পন্দন নিখোঁজ এম. ইলিয়াস আলী যাতে অক্ষত অবস্থায় ফিরে আসেন, সকলেই আর্শিবাদ ও দোয়া করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com