1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম:
“ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ  তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার করে-গাজীপুর সংবাদ  টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ-গাজীপুর সংবাদ  হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল-গাজীপুর সংবাদ 

সড়কে হাইওয়ে পুলিশের নিয়ন্ত্রণ  বৃদ্ধি করা হলো—পুলিশ সুপার হাইওয়ে  ছাতকের জাউয়াবাজার হাইওয়ে  পুলিশ ক্যাম্পের উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়কলস হাইওয়ে থানার অধীনে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজারে বৃহস্পতিবার সকালে

“জাউয়াবাজার হাইওয়ে পুলিশ ক্যাম্পের” বর্নাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো: রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাউয়াবাজার সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ শিব্বির আহমদ, সহকারী পুলিশ সুপার হাইওয়ে পুলিশ সিলেট সার্কেল মোঃ সাইজুদ্দিন। অনুষ্ঠান শেষে জয়কলস হাইওয়ে থানার আয়োজনে নতুন ক্যাম্পের সামনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট শফিউর রহমান, মুতাওয়াল্লী জাউয়াবাজার জামে মসজিদ, সাংবাদিক  আনোয়ার রনি, কামাল উদ্দিন সাধারণ সম্পাদক, জাউয়াবাজার ব্যবসায়ী সমিতি, সাংবাদিক মোশাহিদ আলী, সুনামগঞ্জ জেলা বাস কার্যকরী পরিষদের বোরহান উদ্দিন, সুনামগঞ্জ জেলা ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলা সিএনজি সমিতির সভাপতি সোহেল মিয়া। এছাড়া হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়েন সকল অফিসার ইনচার্জগন উক্ত বিশেষ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। বক্তারা এই ক্যাম্প প্রতিষ্ঠার জন্য হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নকে ধন্যবাদ জানান। তারা বলেন এই ক্যাম্প প্রতিষ্ঠার ফলে জাউয়াবাজারস্থ সকল ব্যবসা প্রতিষ্ঠান , ব্যাংক বিমা, মসজিদ মাদ্রাসা ,স্কুল কলেজসহ সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তা বাড়বে। চুরি ডাকাতি ছিনতাই বন্ধ হওয়া সহ জাউয়াবাজারে যানযট সমস্যার স্থায়ী সমাধান হবে। ফলে সড়ক দূর্ঘটনা কমে আসবে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের লামাকাজী থেকে পাগলাবাজার পর্যন্ত ৪৭ কিলোমিটার অংশের নিরাপত্তার জন্য একটি মাত্র থানা রয়েছে যা নিরাপত্তার জন্য পর্যাপ্ত নয়। সে বিবেচনায় সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাঝামাঝি জায়গা অর্থাৎ  জাউয়াবাজারে এই ক্যাম্পটি প্রতিষ্ঠার মাধ্যমে এই সড়কে হাইওয়ে পুলিশের সক্ষমতা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করা হলো। তিনি পরিবহন সংশ্লিষ্ট সকলকে সড়ক পরিবহন আইন মেনে মহাসড়কে যানবাহন চালনার অনুরোধ করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com