
শাহরিয়ার শাকিল বড়লেখা থেকেঃ
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন র্যাব ৯,
শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে বড়লেখা উপজেলার মধ্যে রাধা কৃষ্ণ মন্দির হাটবন্দ , উদ্ধব ঠাকুরের আখড়া পাখিওয়ালা, কালাচাঁদ ঠাকুর মন্দির লগাটি দাসের বাজার,বাংলাবাজার সার্বজনীন দুর্গা মন্দির, অনন্ত ঠাকুরের মন্দির পাবিজুরিপার সহ বেশ কয়টি পূজা মন্ডপ পরিদর্শন করেন সিপিসি ২,শ্রীমঙ্গল, মৌলভীবাজার, র্যাব ৯।
সঙ্গীয় অফিসার ফোর্স নিয়ে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন র্যাব ৯ এর কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি গোলাম কিবরিয়া। সাথে ছিলেন এসআই মোঃ লোকমান হোসেন, সমাজ সেবক ছাদিকুর রহমান, বড়লেখা পৌরসভা পূজা উদযাপন কমিটির সেক্রেটারি উজ্জ্বল গোস প্রমুখ।
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে
প্রশাসনের সার্বক্ষণিক নিরাপত্তা, তৎপরতা লক্ষ্য করা যায়।
Leave a Reply