1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে দেহব্যবসা ও মাদক কারবার বন্ধে মানববন্ধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯৭ টাইম ভিউ

হুমায়ুন কবির ঠাকুরগাঁও সংবাদদাতা।।

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডবাসীর যৌথ উদ্যোগে মাদক ও দেহব্যবসার বিরুদ্ধে প্রতিবাদ ও এসব বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কালিতলা ব্রিজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা প্রতিবাদ জানিয়ে বলেন, এলাকার চিহ্নিত মাদক সম্রাট আইয়ুব আলী ও তার স্ত্রী আজিমা আক্তার সাথীর মাধ্যমে দীর্ঘদিন ধরে মাদক ও দেহব্যবসা পরিচালিত হচ্ছে। এর ফলে একদিকে এলাকার যুব সমাজ যেমন ধ্বংসের পথে চলে যাচ্ছে, অন্যদিকে এরকম ঘৃণিত অনৈতিক কর্মকাণ্ডে এলাকার সুনাম ক্ষুণ্ন হচ্ছে। বক্তারা আরও অভিযোগ করে বলেন, এদের দৌরাত্ম্যের কারণে এলাকার নারীরা বিশেষ করে মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারছেন না। ভয়-ভীতি ও অপকর্মের কারণে

সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে। এ অবস্থার দ্রুত অবসান ঘটাতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তারা। মানববন্ধনে সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরীও এলাকাবাসীর দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।তিনি বলেন, মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের কারণে সমাজ আজ ভয়াবহ হুমকির মুখে। প্রশাসন দ্রুত পদক্ষেপ নিলে এ অপকর্ম রোধ করা সম্ভব। এসময় এলাকাবাসী দৃঢ় কণ্ঠে জানান, মাদক ও দেহব্যবসার মতো অপরাধমূলক কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। তাই প্রশাসনকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com