1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

শ্রীমঙ্গলের সড়ক দুর্ঘটনায় একজন নিহত গুরুতরসহ আহত দুই জন চিকিৎসাধীন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৯ টাইম ভিউ

মৌলভীবাজার প্রতিনিধিঃ

শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জের লইয়ারকুল ব্রীজের উপরে আজ ১ অক্টোবর ভোর সাড়ে পাঁচটার দিকে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তির নাম মোঃ গফুর শেখ, প্রাথমিকভাবে জানা গেছে মৃত ব্যক্তি তিনি শ্রীমঙ্গল শহরের একজন কাপড় ব্যবসায়ী এবং মুসলিম বাগ এলাকার অধিবাসী ছিলেন।

এ সময় গুরুতর আহত জনি নামে একজনকে সিলেটে প্রেরণ করা হয়েছে এবং অজয় সিং নামে অপর একজন মৌলভীবাজার লাইফ লাইন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

দুর্ঘটনার স্বীকার নোহা গাড়ির নাম্বার ঢাকা মেট্রো চ ৫১-৭৩৫০ এবং প্রাইভেট গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ ১১-৯৩৯৫ , দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনার সৃষ্টি হয়।

এর মধ্যে একজনের অবস্থা গুরুতর, তার নাম জনি তিনি সিলেটে চিকিৎসাধীন রয়েছেন বলে স্থানীয় একটি সূত্র জানা গেছে।

তাৎক্ষণিক তাদের পূর্ণ পরিচয় পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে তারা সবাই শ্রীমঙ্গল শহরের ব্যবসায়ী।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত সাতগাঁও হাইওয়ে থানার মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলে সংবাদ লেখা পর্যন্ত কেউ রিসিভ করেনি,বুলবুল হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com