1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম:
“ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ  তাহিরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ছাত্রদল নেতা সৈয়দ মেহেদীর জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার করে-গাজীপুর সংবাদ  টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শট দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ-গাজীপুর সংবাদ  হাসি-কান্নায় বিদায় নিলেন-রাণীশংকৈল কেন্দ্রীয় হাই স্কুলের প্রধান শিক্ষক আবু শাহানশাহ ইকবাল-গাজীপুর সংবাদ 

উপদেষ্টা ফাওজুল কবির মহাসড়ক পরিদর্শনে এসে নিজেই পড়ে গেলে যানজটে! ১২ কর্মকর্তাকে অফিস করা নির্দেশ মহাসড়কে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২০৮ টাইম ভিউ

বুলবুল আহমেদ, নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি:

ঢাকা- সিলেট মহাসড়কের ৭দিনের যানজট দৃশ্য দেখতে গতকাল (৮ অক্টোবর) বুধবার পরিদর্শন করতে এসে সড়ক ও পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খান নিজেই পড়ে গেলেন মহা যানজটের কবলে! উপদেষ্টার আগমন উপলক্ষে সড়ক কর্তৃপক্ষ তাড়াহুড়া করে সংস্কার কাজ করতে দেখা যায়! তবুও যানজটের কবল থেকে রক্ষা পাননি সড়ক ও পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান!

গত ৪ অক্টোবর দেশের জাতীয় দৈনিক সমকাল পত্রিকায় একটি সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে সড়ক ও পরিবহন মন্ত্রনালয়। এতে ঢাকা থেকে।পরিদর্শনের আসেন উপদেষ্টা। পরদর্শনে এসে দীর্ঘ তিন ঘণ্টা ঢাকা- সিলেট মহাসড়কের আশুগঞ্জের একটি অংশে যানজটে আটকা পড়েন তিনি। এতে, আর আসা হয়নি সিলেট টু হবিগঞ্জ ও নবীগঞ্জের অংশে। অবশেষে তিনি যানজটের কারণে মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে এসে নাজুক অবস্থায় গতকাল বুধবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে মহাসড়কটি পরিদর্শন করেন। এসময় সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ঢাকা- সিলেট মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে বুধবার সকালে ঢাকা থেকে মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনে করে ভৈরবে আসেন তিনি। পরে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আসেন। সেখান থেকে সকাল সোয়া ১০টায় তিনি আশুগঞ্জের উজান ভাটি হোটেল থেকে গাড়ি বহর নিয়ে মহাসড়ক পরিদর্শনের উদ্দেশ্যে রওয়ানা দেন। এতে, ব্রাহ্মণবাড়িয়ার অংশে ঢাকা- সিলেট মহাসড়কে তীব্র যানজটের কবলে পড়ে যান। পরে প্রায় তিন ঘণ্টার উপরে দীর্ঘ যানজটে আটকে থাকার পর বাধ্য হয়ে মোটরসাইকেল যোগে তিনি ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের মোড়ে পৌঁছেন।
সেখানে তিনি সাংবাদিকদের জানান, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ১২ জন কর্মকর্তা যেন ঢাকার অফিসে না বসে ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোডের অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যদি এ বিষয়ে অবহেলা করেন বা অফিসে তাদেরকে না পাওয়া যায় তাহলে সাসপেন্ড করা হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঢাকা- সিলেট মহাসড়কে যে যানজট সৃষ্টি হচ্ছে এটা ট্রাফিক বিভাগের গাফিলিত কারণে। এ বিষয়টি। তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলে সমস্যা সমাধান করার কথাও জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com