1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,-গাজীপুর সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর: কাপাসিয়া বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা-গাজীপুর সংবাদ  Διαδικτυακά καζίνο: σύγκριση μεθόδων πληρωμής και ασφάλειας Fast payouts and secure play: Navigating FreshBet Casino’s payment options ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  *যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ* নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়ক অবরোধ,-গাজীপুর সংবাদ  গলাচিপায় শুরু হলো দেশের প্রথম নৌযান শুমারির তিন দিনব্যাপী প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ  দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল-গাজীপুর সংবাদ  গণপরিবহনে জিম্মি করে ডাবল ভাড়া, চরম যাত্রী ভোগান্তি প্রশাসন নীরব-গাজীপুর সংবাদ  জাল সনদে শিক্ষাক নিয়োগ-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে সাঁতার প্রশিক্ষণে এসে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা পরিষদ চত্বর পুকুরে শনিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ চলছিল। এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে আয়মান (৯) নামে এক শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটছে। আয়মান সদর উপজেলার নারগুন ইউনিয়নের কহরপাড়া গ্রামের আরিফ হোসেনের ছেলে। সরেজমিনে সাঁতার প্রশিক্ষকরা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে গত কয়েক সপ্তাহ ধরে শিশুদের সাঁতার প্রশিক্ষণ চলছে। সপ্তাহে শুক্রবার ও শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত তাদের প্রশিক্ষণ দেয়া হয়। ঘটনার দিনও প্রশিক্ষণ চলছিল। এবং আয়মানের চাচা নিজেই একজন প্রশিক্ষক তার সাথে শিশু আয়মান এসেছিল । প্রশিক্ষণ নেয়ার পর সব প্রশিক্ষনার্থীদের মতো

আয়মানকেও পানি থেকে তুলে দেয়া হয়। পরে সবার চোঁখ ফাঁকি দিয়ে আবারও  পুকুরের পানিতে আয়মান নামলে, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। খুঁজে না পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দিলে,তারা পুকুরের পানি থেকে আয়মানকে উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় মৃত শিশুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) খাইরুল ইসলাম জানান, বিষয়টি অত্যান্ত দুঃখজনক। প্রশিক্ষণ নিয়ে পানি থেকে উঠানো হয় তাকে। পরে সবার চোঁখ ফাঁকি দিয়ে আবার পানিতে নামলে এ দূর্ঘটনা ঘটে। তার পরেও কারো গাফিলতি আছে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। একইসাথে সকল অভিভাবককে আরো সচেতন হওয়ার অনুরোধ করেন ইউএনও।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com