1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

যাদুকাটা নদীতে অবৈধভাবে পাড় কেটে বালু উত্তলন করায় ৩৭ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৪১ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

তাহিরপুর উপজেলার যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহালের ইজারা সীমানা বহিঃর্ভূত নদীর পাড় কেটে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন/ছাড়পত্র ব্যতিত বালু লুট করে নদীর আকার পরিবর্তন, ভূমিরূপ ও পরিবেশ এবং প্রতিবেশের ক্ষতিসাধন করায় ৩৭ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার রাতে (১৫ অক্টোবর) তাহিরপুর থানায় মামলা করেন পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক।

এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, গত ৬-৯ অক্টোবর যাদুকাটায় বর্ণিত আসামীরা পাড় কেটে বালু উত্তোলন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় মামলা করা হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসন, সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তর, বিজিবি ও পুলিশ প্রশাসনের ১০ তারিখ থেকে নিয়মিত টাস্কফোর্স অভিযানে আসামিরা পালিয়ে গেছে। বর্তমানে পাড় কেটে বালু উত্তোলন বন্ধ রয়েছে। তদন্ত শেষে পরিবেশ অধিদপ্তরের এক কর্মকর্তা এ বিষয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করবেন।

 

মামলার প্রধান আসামিগণ হলেন লাউড়েরগড়ের মৃত মকবুল হোসেনের ছেলে খাজা (৬৫), পুরার লাউড়ের মৃত ফালু মিয়ার ছেলে মো. আক্কাছ (৫৩), লাউড়েরগড়ের কিবরিয়ার ছেলে আব্দুল কাইয়ুম মাস্টার সহ ৩৭ (সাঁইত্রিশ) জন। মামলায় আরও ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৪(২), ৬(৩), ১২ এবং একই আইনের ১৫(১) ধারার আসামীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

 

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১টায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম, ইয়াসীর আরাফাত এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের পুরান লাউড়েরগড় মৌজার যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহালের নির্ধারিত সীমানার বাইরে লাউড়েরগড়, শাহ আরেফিন সেতু, শ্রী অদ্বৈত মন্দির ও রাজাই মৌজার শিমুল বাগান সংলগ্ন ইজারাবহির্ভূত নদীর পাড় থেকে ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিত বেআইনীভাবে বালি উত্তোলনের এলাকা সরেজমিন পরিদর্শন করা হয়।

এজাহারে আরও বলা হয়, গত ৬-৯ অক্টোবর রাত ১২টার পর থেকে সকাল পর্যন্ত নদীর পাড় কেটে বালু উত্তোলন করা হয়। এটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৪(২), ৬(৩), ১২ এবং একই আইনের ১৫(১) ধারার টেবিল ক্রমিক নং-১,৮ ও ১২ অনুসারে বিচার্য।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোহাইমিনুল হক বললেন, অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এই মামলা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com