1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে ২ নারীর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৮৫ টাইম ভিউ

কাপাসিয়া গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় বানার নদীতে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে গিয়ে দুই নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও এক নারী আহত হয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সনমানিয়া ইউনিয়নের নায়েবের বাড়ি সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহতরা হলেন খিরাটি গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লিপি আক্তার (৪০) এবং একই গ্রামের নায়েবের বাড়ি এলাকার ওয়াখিল উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার (৪০)। আহত দীনা সুলতানা (২৭)-কে উদ্ধার করে স্থানীয় মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের বানার নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করতে নামেন চারজন নারী।

নদীর পানির প্রবল স্রোতে এক পর্যায়ে তারা ভারসাম্য হারিয়ে স্রোতের টানে ভেসে যেতে থাকেন। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে দীনা সুলতানাকে উদ্ধার করতে সক্ষম হলেও লিপি ও বিলকিস পানির স্রোতে তলিয়ে যান। বেশ কিছুক্ষণ পর স্থানীয়রা লিপি আক্তারের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ,ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ ছয় ঘন্টা পর ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ প্রচেষ্টায় বিলকিসের মরদহ উদ্ধার করতে সক্ষম হয়। কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ আব্দুর রব জানান, খবর পেয়ে তাৎক্ষণিক আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রের এবং থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায় ও উদ্ধার কার্যক্রমে যোগ দেয়। এক নারী লাশ তাৎক্ষণিক এবং আরেক নারীর লাশ ছয় ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে‌। সুরতহাল শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com