1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভিন্ন সংগঠনের শোক-গাজীপুর সংবাদ  মা বাবাকে নির্যাতনের অভিযোগ, মাদকাসক্ত ছেলেকে এক বছরের কারাদণ্ড দিলেন ইউএনও-গাজীপুর সংবাদ দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের প্রতীক খুরশিদ আলম কলি সিকদার, তৃণমূলের রাজনীতিতে ফেরার প্রত্যাশা অনুসারীদের-গাজীপুর সংবাদ  ভাণ্ডারিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধ মঞ্চ থেকে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও লিফলেট প্রদান-গাজীপুর সংবাদ  কাতারে ঘাম ঝরান রিনা, দেশে স্বজনদের ওপর নির্যাতন: কাপাসিয়ায় প্রবাসীর জমি দখল চেষ্টা, সাংবাদিককে হুমকির অভিযোগ-গাজীপুর সংবাদ  নরসিংদীর পাঁচদোনা মোড়ে ফুটপাত দখল করে দোকান দিয়ে, লাখ লাখ টাকার চাঁদাবাজির অভিযোগ!-গাজীপুর সংবাদ  গলাচিপায় গণঅধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-গাজীপুর সংবাদ  ছাতকের চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান সামছ উদ্দিন আহমেদ-গাজীপুর সংবাদ  শ্রীলঙ্কার সাংবাদিকদের পাশে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সরকারের প্রতি আহ্বান-গাজীপুর সংবাদ  ভারতীয় সাংবাদিক নেতা মীর মোহাম্মদ আলী ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের স্থায়ী সদস্য নির্বাচিত-গাজীপুর সংবাদ 

ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ-মিছিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজ মাঠ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

রাণীশংকৈল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আতিক হাসান মুন্নার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক জীম হক, ডিগ্রি কলেজ শাখার সহ-সভাপতি মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ অপু, আবাদ তাকিয়া মাদ্রাসা ছাত্রদল শাখার সভাপতি মোসাদ্দিক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও ছাত্রদলের উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় ছাত্রদলের নেতারা বলেন, ৫ আগস্টের পর ভেবেছিলাম দেশে নিরাপত্তা ফিরবে কিন্তু একের পর এক ছাত্রদল নেতা-কর্মীকে হত্যা করা হচ্ছে। সর্বশেষ জুবায়েদকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে; তা না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এছাড়াও বক্তারা দ্রুত ন্যায়বিচারের দাবি জানিয়ে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর হওয়ার আহ্বান জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com