1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে গরীব ও অস্বচ্ছল পরিবারের মাঝে ৯টি টিউবওয়েল বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৫৮ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

সুপেয় ও নিরাপদ পানি পানের সুবিধা নিশ্চিত করতে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়, অস্বচ্ছল ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ৯টি টিউবওয়েল বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। টিউবওয়েল স্থাপন, চারপাশ পাকা করা সহ যাবতীয় আনুষঙ্গিক খরচ বহন করবে জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখা।

গতকাল শনিবার (১ নভেম্বর) বিকাল ৩টায় কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের আমরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। উক্ত টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইউবী। তিনি নিজ হাতে উপকারভোগীদের মাঝে টিউবওয়েলগুলো তুলে দেন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ৯টি পরিবারের মাঝে এই টিউবওয়েলগুলো বিতরণ করা হয়েছে। উপকারভোগীরা হলেন: রায়েদ ইউনিয়ন: দরগা বাজারের নজরুল ইসলাম, বেলাশী গ্রামের সাজেদা খাতুন, মাজেদা ও ফুলেছা।দুর্গাপুর ইউনিয়ন: কামড়া গ্রামের সুব্রত চন্দ্র মন্ডল।

টোক ইউনিয়ন: ডুমদিয়া গ্রামের আনোয়ারা।কড়িহাতা ইউনিয়ন: ইকুরিয়া বাজারের হাফিজুল হাসান এবং উত্তর খামের খাদিজা।
কাপাসিয়া ইউনিয়ন: পাবুরের মিহির দেব নাথ।
টিউবওয়েল পেয়ে বেলাশী গ্রামের সুবিধাভোগী সাজেদা খাতুন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “আমরা দীর্ঘদিন কোয়া থেকে পানি তুলে খেয়েছি। নিরাপদ পানির অভাবে খুব কষ্ট হতো। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই টিউবওয়েল পাওয়ায় আমাদের অনেক বড় একটি সমস্যার সমাধান হলো। আমরা এখন সহজে নিরাপদ পানি পান করতে পারব।”
জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো তাদের চলমান কর্মসূচির অংশ এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com