1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

পটুয়াখালী মধ্যরাত থেকে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের উপর ৮ মাসের নিষেধাজ্ঞা।-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১৫ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

আজ মধ্যরাত থেকে সাগর ও নদীতে শুরু হচ্ছে জাটকা ইলিশ শিকারের উপর ৮ মাসের নিষেধাজ্ঞা। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে এ নিষেধাজ্ঞা আরোপ করে মৎস্য বিভাগ। এ সময় ১০ ইঞ্চির ছোট সকল জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন, বিনিময়, ও মজুত দণ্ডনীয় অপরাধ। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত এ আইন অমান্য করলে ১ বছর থেকে ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দন্ডে দণ্ডিত হতে পারেন। জাটকা রক্ষায় পটুয়াখালী জেলা প্রশাসন, জেলা মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌপুলিশ সমন্বয়ে সাগর ও নদীতে অভিযান চলানো হবে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, জাটকার অবরোধ সফল করতে অভিযান চলবে। তবে এ অবরোধকালীন সময়ে জেলার নিবন্ধিত ৮৯ হাজার জেলেকে ৪ মাস ভিজিএফ কর্মসূচির আওতায় মাসে ৪০ কেজি করে চাল প্রদান করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com