1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতক থানা পুলিশের অভিযানে  ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  খুলশীতে সিএনজির তথ্য অসংগতি অটোরিকশা জব্দ করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  চমেক ও চসিকের ৫৭ কেন্দ্রে বিনামূল্যে ৩ কোটি টাকার ওষুধ:প্রশাসক ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন-গাজীপুর সংবাদ তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে জাকের পার্টির মিছিল ও আলোচনাসভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১০৬ টাইম ভিউ

হুমায়ুন কবির,  রাণীংশকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শনিবার(১নভেম্বর)সন্ধ্যায় উপজেলা জাকের পার্টি ও তার অঙ্গসংগঠন ছাত্রফ্রন্টের আয়োজনে এক মিছিল ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে পৌর শহরের শিবদিঘি থেকে একটি বিশাল মিছিল বের করে বন্দর পাকা সড়ক প্রদক্ষিণ করে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে গিয়ে শেষ হয়। পরে মডেল স্কুল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা ছাত্রফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি বেলায়েত আলী লিটন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা জাকের পার্টির সভাপতি আবু বক্কর সিদ্দিক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পীরগঞ্জ উপজেলা জাকের পার্টির  সভাপতি আবুল হোসেন,জেলা জাকের পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক আল মামুন,

প্রচার সম্পাদক ইব্রাহীম বিপ্লব, জেলা ছাত্রফ্রন্টের যুগ্ন সাধারণ সম্পাদ মাসুম কবির, সাহিত্য ও সংস্কৃতি ফ্রন্ট, আমিনুল হক, জেলা যুব ফ্রন্টের সভাপতি মাহবুবুর রহমান ডালিম,সাংগঠনিক সম্পাদক আনারুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা সাংগঠনিক শক্তি বৃদ্ধি, আদর্শভিত্তিক রাজনীতি ও জনগণের সেবা নিয়ে কাজ করার কথা বলেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মহান আল্লাহর অশেষ মেহেরবানী যে আমরা আজ মুক্তভাবে কথা বলতে পারছি, সংগঠনের কাজ করতে পারছি। জাকের পার্টি একটি ন্যায়ের রাজনীতি চর্চাকারী দল।এখানে ধান্দাবাজ,চাঁদাবাজ বা স্বার্থান্বেষী লোকের কোনো ঠাঁই নেই। সেইসাথে সকলকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জাকের পার্টিকে

জয়যুক্ত করার আহ্বান জানান।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com