1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

ছাতকে বহুল আলোচিত জিয়া হত্যার ঘটনায় নিহতের স্ত্রী রানু বেগম গ্রেফতার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১৬ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে বহুল আলোচিত জিয়াউর রহমান হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে নিহতের স্ত্রী রানু বেগমকে (৪২) কে গ্রেফতার করেছে আইন প্রয়োগকারী সংস্থা।

শুক্রবার ছাতক থানা পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে নিজ গ্রাম সিংচাপইড় ইউনিয়নের গহরপুর গ্রামের লুৎফুর রহমানের বাসা থেকে রানু বেগমকে গ্রেফতার করা হয় ।

হত্যার ঘটনায় মূল অভিযুক্ত বাবুল মিয়াকে (৪০) গ্রেফতারের পর থেকে রানু বেগম পলাতক ছিলেন। দীর্ঘ এক সপ্তাহ ধরে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে ট্র্যাক করে তার অবস্থান শনাক্ত করেন। পরে প্রায় অর্ধশত পুলিশ ও র‍্যাব সদস্যের অংশ গ্রহণে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গ্রেফতার এড়াতে রানু বেগম, লুৎফুর রহমানের বাসায় বাইরে থেকে তালা ঝুলিয়ে আত্মগোপন করেছিলেন। প্রায় দেড় ঘণ্টা অভিযান চালিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছাতক থানায় নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত ২৭ অক্টোবর (সোমবার) সুনামগঞ্জ কোর্ট প্রাঙ্গণ থেকে এক অভিযানে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খানের নেতৃত্বে মূল অভিযুক্ত বাবুল মিয়াকে গ্রেফতার করা হয়।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা বাবুল মিয়াকে গ্রেফতারের পর এই চাঞ্চল্যকর হত্যা মামলার তদন্তে নতুন গতি এসেছে।

তদন্তের জালে ইউপি চেয়ারম্যান সাহেলের সহকর্মীরা জড়িয়েছেন। সন্দেহের তালিকায় রয়েছেন চেয়ারম্যানের আস্থা ভাজন কয়েক জন ব্যাক্তি।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তথ্যে পরিবারের সদস্যরা জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। জিয়া হত্যাকাণ্ডে প্রাথমিক তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।

নিহত জিয়াউর রহমানের স্ত্রী রানু বেগম, ছেলে সালমান আহমদ এবং প্রবাসী চাচাতো ভাই মাসুক মিয়াসহ ও এই ঘটনায় জড়িত থাকার কিছু তথ্যপ্রমাণ পেয়েছে পুলিশ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হবে।

২০২৪ সালের ১০ সেপ্টেম্বর সিংচাপইড় ইউনিয়নের মহদি গ্রামের প্রণব দাসের বাড়ির পাশের একটি ডোবা থেকে জিয়াউর রহমানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। পরে জিয়াউর রহমানের সৎভাই তাজিজুর রহমান ছাতক থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com