1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

রাণীশংকৈলসহ সমগ্র জেলায় বাস চলাচল শুরু উপলক্ষে আলোচনা সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৯৪ টাইম ভিউ

হুমায়ুন,কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলার প্রতিটি উপজেলায় পূর্ণাঙ্গভাবে বাস চলাচল নিশ্চিত করার লক্ষ্যে রাণীশংকৈল ডিগ্রি কলেজের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাস মালিক শামসুল আরেফিনের উদ্যোগে ও জেলা বাস মালিক সমিতির সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোকলেসুর রহমান, জেলা রাজ–৮৮ শ্রমিক ইউনিয়নের সভাপতি দানেশ আলী, জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবু, দপ্তর সম্পাদক নির্ণয় চৌধুরীসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা, শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকরা। সভায় বক্তারা জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, যাত্রীসেবার মান বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিতে বাস চলাচলের ভূমিকা তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন পর জেলা ও উপজেলার মধ্যে নিয়মিত বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা শেষে সর্বসম্মত সিদ্ধান্তে ঠাকুরগাঁও জেলা ও সংশ্লিষ্ট উপজেলাগুলোতে দ্রুত সময়ের মধ্যে পূর্ণমাত্রায় বাস চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি যাত্রীসেবায় “স্পেশাল গেটলক বাস সার্ভিস” চালুরও সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে এবং যাত্রীসেবায় আসবে কাঙ্ক্ষিত পরিবর্তন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা আব্দুল মোমিন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com