1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার-গাজীপুর সংবাদ 

টেন্ডারবাজ ও চাঁদাবাজ বন্ধ করতে হলে ইসলামী দলগুলো ক্ষমতা আসতে হবে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১২০ টাইম ভিউ

নজির আহম্মদ লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ৫৩ বছর আমরা জুলুম-নির্যাতন, খুন-খারাবি, গুম, আয়নাঘর, টাকা পাচার আর চাঁদাবাজি দেখেছি। এখন মুক্তি পাওয়ার সুযোগ এসেছে, ৫ আগস্টের পর থেকে দেশকে গড়ার সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। বিদেশিদের দালাল, আমাদের পাশের দেশের প্রেসক্রিপসনে যাতে আমাদের আর না চলতে হয়।

শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর লিল্লাহ জামে মসজিদ মাঠে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা বারবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির শাসন দেখেছি। আর নতুনভাবে পুরান বৌ, নতুন শাড়িতে আমাদের সামনে প্রদর্শন করার প্রয়োজন নাই। যখন এ কাপড়ের মুখ উঠাবে, দেখবে পুরান বৌ, নতুন শাড়ি। যদি বারবার আপনারা এমন ধোঁকা খান, দেশ আর সুন্দর হবে না। চাঁদাবাজি বন্ধ হবে না। খুন বন্ধ হবে না, আমাদের দেশের টাকা পাচার করা বন্ধ হবে না। এখন দেশ যদি সুন্দর চান, ইসলামকে যদি রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে চান, আর দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুনিদের থেকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদের ইসলামকে ক্ষমতায় নিতে হবে এবং ঐ চাঁদাবাজদেরকে বাংলার জমিনে কবর রচনা করতে হবে।

রেজাউল করিম আরো বলেন, এমপি, মন্ত্রী, সম্পদ এবং সম্মানের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে না। সুযোগ কিন্তু বহু ছিলো। ২৪শের জুলাই আন্দোলনের পূর্বে আওয়ামী লীগ কিন্তু বহু চেষ্টা করেছে,

এমনকি বিরোধী দল বানাবার জন্য তাদের ইচ্ছে ছিলো, বিএনপিও কিন্তু চেষ্টা করেছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এবাদতের উদ্দেশ্যে, আল্লাহর হুকুম পালন করা জন্য।

সমাবেশে ইসলামী আন্দোলন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি অনারারী ক্যাপ্টেন (অব) মুহা. ইব্রাহিমের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাও. ইউসুফ আল মাহমুদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক আ হ ম আলাউদ্দিন প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com