1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড লাভ করেছে এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থী অনামিকা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১১৯ টাইম ভিউ

সেলিম মাহবুব,ছাতকঃ

স্টার অ্যাচিভার্স অ্যাওয়ার্ড সম্মাননা পদক লাভ করেছেন এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থী অনামিকা সাহা। বিগত ৮ নভেম্বর ঢাকায় এক জঁমকালো অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করে আয়োজক কর্তৃপক্ষ।

অনামিকা সাহা যশোর জেলার বাসিন্দা এবং এসএস সি-১৯৯৩ ব্যাচের শিক্ষার্থী। জাতীয় দৈনিক অভিযোগ বার্তা পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় গুনীজনদের পদক ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে সফল নারী উদ্যোক্তা হিসেবে অবদান রাখায় অনামিকা সাহার হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

ই-ক্রয়’র উপস্থানায় অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার ছিলো স্টার বাংলাদেশ মিডিয়া এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিলো এটিএন বাংলা টেলিভিশন ও দৈনিক কালের সমাজ।

সম্মাননা ক্রেষ্ট পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অনামিকা সাহা বলেন, অনেক বছর ধরে করা পরিশ্রম, ত্যাগ এবং চ্যালেঞ্জ মোকাবিলার ফল হিসেবে এ সম্মাননা পেয়ে আমি আনন্দিত। এই প্রাপ্তি ভবিষ্যতে আনন্দ, গর্ব এবং অনুপ্রেরণা যোগাবে। পূর্ববর্তী কঠোর পরিশ্রমের সমন্বয়ে এগিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস ও উৎসাহে একটি নতুন মাত্রা হবে। তিনি তাকে এই সম্মাননা প্রদান করায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com