1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

গজারিয়া আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগ, নারীসহ আটক ৫-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৭৫ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

ঢাক-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর এলাকার ফ্রেস ভাটেরচর গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় এ অভিযান চালায় পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই বাড়িটির মালিক রাসেল মিয়া। নারায়ণগঞ্জের দেলোয়ার হোসেন নামের একজন ব্যক্তি বাড়িটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে গেস্ট হাউস পরিচালনা করছিলেন। হোটেলটিতে নিয়মিত সন্দেহজনক ব্যক্তির যাতায়াত দেখা গেলেও গতকাল স্থানীয়রা সরাসরি বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশকে খবর দেন। পরে গজারিয়া থানার একটি টহল দল গিয়ে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার তমা আক্তার (২৮), জামালপুরের সাথি আক্তার (২০), পটুয়াখালীর শামীমা আক্তার (২২), গজারিয়ার বর্ষা (১৮) ও সুমন মিয়া (২৫)।

এ বিষয়ে বাড়ির মালিক রাসেল মিয়ার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ার আলম আজাদ বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাটির সঙ্গে যারা জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com