1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

হাটহাজারীতে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট’র বিভিন্ন কার্যালয় স্কুল পরিদর্শন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১২৪ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম জেলা প্রশাসন সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা হাটহাজারী উপজেলা ম্যাজিস্ট্রেট’র বিভিন্ন কার্যালয় স্কুল পরিদর্শন মতবিনিময় করেন।

২৫ নভেম্বর, রোজ মঙ্গলবার,বিভিন্ন কার্যালয় স্কুল পরিদর্শনে সরকারি সেবা নিশ্চিতকরণে মতবিনিময় ও জনমূখী প্রশাসন কার্যক্রম বিষয়ে আলোচনা নির্দেশনা প্রদান করেন।

তিনি হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে হাটহাজারী উপজেলায় কর্মরত বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি সেবাগ্রহীতার সাথে সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে নির্দেশনা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে হাটহাজারী পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মহোদয় ৪৮০ জন নারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পরবর্তীতে উত্তর মেখল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

জেলা প্রশাসক বাংলাদেশের একমাত্র মৎস্য প্রজননের ক্ষেত্র হালদা নদীর ছত্তার ঘাট পয়েন্টে হালদার ডিম সংগ্রহকারী ও মৎসজীবীদের উপস্থিতিতে ৩০ কেজি কার্প জাতীয় মাছ অবমুক্ত করেন।

এ ছাড়াও তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৭২০ জন কৃষকের মাঝে সার, বীজসহ কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করেন।

একইসাথে ৫ জন শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন এবং বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ড্রাইভিং প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন৷

উক্ত পরিদর্শন সফরে আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি), হাটহাজারী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com