1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

বড়লেখায় বিদ্যুৎ সার্কিট থেকে আগুনে পুড়ে ছাই একটি অফিস, ২টি দোকান-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৩১ টাইম ভিউ

শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৯নং ওয়াড মোহাম্মদনগর বাজারে গভীর রাত্রে হাজী আরব আলী(লাল মার্কেটে) দুটি দোকান ও মোহাম্মদ নগর রক্তদান সংস্থার কার্যালয়ে বিদ্যুৎ সার্কিট থেকে আগুন লেগে পুড়ে প্রায় ৬/৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে।

৩০ নভেম্বর রাত আনুমানিক ১:৩০ মিনিটের সময় টেইর্লাসের দোকান থেকে বিদ্যুৎ সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারনা করেছেন বাজারের ব্যবসায়ীবৃন্দগন।
সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করে দেখা গেছে একটি টেইলার্সের দোকানে ৭টি সেলাই মিশিন, ৩টি ইস্তরি,কিছু স্থানকাপর সহ প্রায় ২ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে,অন্য আরেকটি জুতার দোকান পুড়ে প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

মোহাম্মদ নগর রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক বিপ্লব পুরকায়স্থ বলেন তিলেতিলে গড়ে তোলা স্বপ্ন – সবার
এক নিমিষেই শেষ। আগুনে পুড়ে অফিসের সাংগঠনিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট খেলাধুলার কয়েকটি ট্রফি পুড়ে ছাই হয়ে গেছে আসলে কি বলব? ভাষা নাই বলার। এই অফিস করতে অনেক পরিশ্রম করতে হয়েছিল।

মোহাম্মদ নগর গ্রামের কৃতি সন্তান রাজনীতিবিদ ছাত্রদল নেতা আরিফুল হক বলেন গভীর রাতে বাজারে আগুনে পুড়ে ২ টি দোকান ও একটি অফিস ছাই হয়েগেছে এবং ব্যবসায়ীরা অনেক টাকার ক্ষতি হয়েছে,সমাজের বৃত্তবানদের প্রতি সহযোগিতা কামনা করেন যাতে সবাই তাদের পাশে দাঁড়ায় ও সহযোগিতার হাত প্রসারিত করে।

মোহাম্মদনগর বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল খালিক বলেন রাতে বাজারে আগুন লাগার খবর পেয়ে গ্রামের সবাই,ও বাজারের ব্যবসায়ীরা পানি দিয়ে আগুন নিবানির চেষ্টা করে,এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, আগুনে দোকানগুলো পুড়ে যাবার কারনে ব্যবসায়ীরা অনেক ক্ষতির মধ্যে পড়েছে আমরা সকলের নিকট সহযোগিতা কামনা করছি যাতে সবাই নিজ নিজ অবস্থান থেকে ব্যবসায়ীদের সহযোগিতা করে এমনটি প্রত্যাশা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com