1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতক থানা পুলিশের অভিযানে  ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  খুলশীতে সিএনজির তথ্য অসংগতি অটোরিকশা জব্দ করেছে পুলিশ-গাজীপুর সংবাদ  কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ  বড়লেখায় জাগরণী ইসলামী তরুণ সংঘের উদ্যোগে পঞ্চম ধাপে শিক্ষা উপকরণ বিতরণ-গাজীপুর সংবাদ  চমেক ও চসিকের ৫৭ কেন্দ্রে বিনামূল্যে ৩ কোটি টাকার ওষুধ:প্রশাসক ডা. শাহাদাত-গাজীপুর সংবাদ  তাহিরপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন-গাজীপুর সংবাদ তাহিরপুরে বোরো আবাদ নির্বিঘ্ন রাখতে হাওরের বাঁধ ও স্লুইসগেট পরিদর্শনে ইউএনও-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১৫ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

সারাদেশে আলোচিত ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান আন্দোলনের অন্যতম যুবনেতা ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে রাণীশংকৈলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টায় সর্বস্তরের জনগণের ব্যানারে এ মিছিল বের হয়। মিছিলটি পৌরশহরের শিবদিঘি যাত্রী ছাউনি মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ,ছাত্রশিবির নেতা সাব্বির হোসেন,জুলাই আন্দোলনের ছাত্র সমন্বয়ক মো. হাবিব, জুলাই যোদ্ধা জসিমসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।

স্থানীয় সূত্র ও আন্দোলনসংশ্লিষ্টদের দাবি অনুযায়ী, ওসমান হাদি শুক্রবার সন্ধ্যার পর রাজনৈতিক কর্মকাণ্ড শেষ করে বাসায় ফেরার পথে একদল অজ্ঞাত সন্ত্রাসী মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। হামলাকারীরা মুখোশ পরা ছিল বলে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে হামলাটি পূর্বপরিকল্পিত
এমন অভিযোগ তুলেছেন তার সহযোদ্ধারা। বর্তমানে হাদি চিকিৎসাধীন আছেন। মিছিল শেষে বন্দর চৌরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।এ সময় বক্তারা বলেন,ওসমান হাদির উপর নির্মম গুলি হামলা গণআন্দোলন দমনের নৈরাজ্যিক প্রচেষ্টা। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। নেতারা ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে আগামী শনিবার নতুন কর্মসূচির ঘোষণা দেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com