
ওসমান গনি,গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) ভোর ৫টায় তাকে গ্রেফতার করে।পরে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ দুলাল মিয়া (৩৪)। তিনি মৃত সুরুজ মিয়ার ছেলে। তার বাড়ি লস্করদি গ্রামে, থানা-গজারিয়া জেলা মুন্সীগঞ্জ
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ১৫ (পনের) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে গজারিয়া পুলিশ তদন্ত কেন্দ্র জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply