1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন ——–সাবেক এমপি মিলন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৩৮ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক,সাবেক সংসদ সদস্য এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৫, ছাতক ও দোয়ারাবাজার নির্বাচনী এলাকা থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, নির্বাচিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা দেয়া হবে। অতীতেও বিএনপি সরকারের সময় সকল ধর্মের মানুষ নিরাপদে ছিলেন। তিনি বলেন, রাজনীতি ও ভোটের নামে বিএনপি কখনো ধর্ম নিয়ে ব্যবসা করে নি। বিএনপি মানুষের নিরাপত্তা ও দেশ- জাতির উন্নয়নে বিশ্বাসী।

ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অগ্রগতি নিয়ে কাজ করবে
বিএনপি। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কাছে ধানের শীষ প্রতিকে ভোট ও সহযোগিতা চেয়েছেন।

রবিবার ১৪ ডিসেম্বর রাত ছাতক পৌর সভার ৭ নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের সাথে মন্ডলীভোগস্থ রামকৃষ্ণ মিশন আখড়া প্রাঙ্গনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মধ্যবাজার আখড়া কমিটির সভাপতি এড.পীযুষ ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলা শাখার সভাপতি হরি দাস রায়, জাতীয় পুঁজা উদযাপন ফ্রন্টের উপজেলা সভাপতি রবিন্দ্র কুমার দাস, মোহন্ত রায়, সত্য ঘোষ,
অরুণ অধিকারী, লিটন ঘোষ, সমরেন্দ্র কর, রুনু ঘোষ, শংকর বাবু, দীলীপ চৌধুরী, নিত্য দাস, করুনা সিন্ধু আচার্য্য, সাবেক মহিলা কাউন্সিলর রত্না রানী মালাকার, লিটন দাস, ভাষ্কর নাগ, বিশ্ব রায়, অরুন দাস, তাপস কান্তি দত্ত চম্পু, বিনয় ঘোষ, পীযুষ কান্তি, রামু রায়, সুজিত পাল বুলু প্রমুখ।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, তানিমুল ইসলাম, বিএনপি নেতা তাজুল ইসলাম তালুকদার , ফখরুল আলম, একেএম লুৎফুল আলম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com