1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালীতে দীর্ঘ প্রতীক্ষার পর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী, সম্পাদক রিমাইনুল ইসলাম রিমু-গাজীপুর সংবাদ  সাউথ ওয়েস্ট প্রাথমিক মেধা বৃত্তি” পরীক্ষা সম্পূর্ণ হয়েছে-গাজীপুর সংবাদ  ছাতকে থানা পুলিশের অভিযানে  এক যুবক গ্রেফতার ইয়াবাসহ-গাজীপুর সংবাদ  বৃহত্তর গোবিন্দগঞ্জ ও ছৈলা আফজলাবাদ ইউনিয়নের সৌদি প্রবাসীদের সাথে নানু মিয়ার মতবিনিময়-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা জহিরুল ইসলাম গ্রেফতার-গাজীপুর সংবাদ  গফরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মীর রাজিবুল হুদা ইপক আলোচনার শীর্ষে-গাজীপুর সংবাদ  ২৫ সদস্যের আন্তর্জাতিক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ও আফগানিস্তান কান্ট্রি বোর্ডের ১১ সদস্যের পক্ষ থেকে দোয়া, প্রার্থনা ও শুভকামনা-গাজীপুর সংবাদ  শরিফপুরে চেয়ারম্যান প্রার্থী রবিউলের ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা-গাজীপুর সংবাদ  সিলেটের ৩৪ নম্বর ওয়ার্ডে পর্যটন কেন্দ্র হিসেবে উদ্বোধন করেন পামওয়েল বাগান, উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির-গাজীপুর সংবাদ  ছাতক পৌরসভার আয়োজনে ৩য় বারের মত মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

মুক্তিযু্দ্ধের প্রত্যাশা বাস্তবায়নে শহিদ জিয়া বিএনপি প্রতিষ্ঠা করেছেন— পটুয়াখালী-১ আসন’র প্রার্থী আলতাফ হোসেন চৌধুরী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ টাইম ভিউ

মোঃ মামুন হোসাইন।স্টাফ রিপোর্টার

মহান বিজয় দিবসে পটুয়াখালী স্মৃতিসৌধে পুষ্পস্তাবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ’ মার্কার প্রার্থী কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাস্ট্র মন্ত্রী, সাবেক বিমান বাহিনীর প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী ৭১’র মহান মুক্তিযুদ্ধে ও ২৪ জুলাইয়ে যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন বিশেষ করে বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, সেক্টর কমান্ডারদের সকল শহিদের স্মরন করে বলেছেন, মুক্তিযুদ্ধের সময় যারা নেপথ্যে থেকে যুদ্ধ করেছেন, সহায়তা করেছেন, যে সকল মায়েরা ভাত রান্না করে ঝুৃঁকি নিয়ে কাপড়ের আছলের নীচে করে ভাত নিয়ে জঙ্গলে মুক্তিযোদ্ধাদের দিয়েছেন, যে মাঝিরা ঝড়ের রাত্রে মুক্তিযোদ্ধাদেরকে নদী পাড় করে দিয়েছেন তাদেরকেও আমি স্মরন করি। মুক্তিযুদ্ধ ও জুলাইয়ে এখনও যারা আহত অবস্থায় আছেন আমি তাদের সুস্থতা কামনা করছি। আলতাফ হোসেন চৌধুরী আরও বলেন মুক্তিযুদ্ধের প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমান নতুন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করেছেন। আজ কোটি কোটি মানুষ তাঁর আদর্শের রাজনীতি করছেন। আমরা তাঁর আদর্শ বাস্তবায়নের জন্য ৫৪ বছর ধরে আন্দোলন করে আসছি। দেশ এগিয়ে নিতে বাধা আসবেই,আমারা তারেক রহমানের নেতৃত্বে সেই বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাবো।

এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে ছিলেন,জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না,জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এটিএম মোজাম্মেল হোসেন তপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মহসীন উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাধারন সম্পাদক শরীফ মোঃ সালাহউদ্দিন, জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির, বিএনপির নেতা কমলাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা, জেলা মহিলা দলের সাবেক সভাপতি অধ্যাপক লায়লা ইয়াসমিন,মহিলা দলের সাবেক সাধারন সম্পাদক জেসমিন জাফর, আতিকা ডলি, নিলুফা বেগমসহ বিপুল সংখ্যক নেতা কর্মী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com